এক্সপ্লোর

নিম্নচাপ সরলেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা: দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপ সরে গেলেও সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি শহরে। দিনভর বৃষ্টিতে ভিজল উত্তরবঙ্গ। সকাল থেকেই মুখ ভার ছিল শহরের আকাশের। সন্ধে নামতে শুরু হয় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের মাথার ওপর থেকে নিম্নচাপ সরে গেলেও আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া-সহ বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি-সহ ডুয়ার্সে এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা। উত্তরবঙ্গের পাশাপাশি, এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া সহ কয়েকটি জেলায়। বৃষ্টির জেরে এদিন সকালে পুরুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধে একটি বাড়ি ধসে পড়ে। চাপা পড়ে মৃত্যু হয় বছর চারেকের এক শিশুর। সার্বিকভাবে বৃষ্টি কিছুটা কমায়, জল ছাড়ার পরিমাণ কমিয়েছে দুর্গাপুর ব্যারেজ। সন্ধে পর্যন্ত ছাড়া হয়েছে ৪৬ হাজার ৫০০ কিউসেক জল। নবান্নে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জল ছাড়া অনেকটাই কমিয়েছে ডিভিসি। আরও যাতে কমানো হয়, তার জন্য চেষ্টা করছে সরকার। নতুন করে বৃষ্টি না হওয়ায় রাজ্যের পরিস্থিতি উন্নতি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের কয়েকটি জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায়। বাঁকুড়ার বিভিন্ন নদীতে জলস্তর বাড়ায় বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাঁকুড়া-রাইপুর সড়কে বন্ধ যান চলাচল। চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। সিমলাপালে বেড়েছে শিলাবতী নদীর জলস্তর। আশপাশের গ্রামগুলিতে দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা। সোনামুখীতে শালী নদীর জলস্তর বাড়ায়, সোনামুখী-দুর্গাপুর সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET Protest in Kolkata : নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget