এক্সপ্লোর

Midnapore Elephant Attack : লোকালয়ে রাতভর হাতির তাণ্ডব, ভাঙল বাড়ি, নষ্ট ধানের বীজতলা, আতঙ্ক মেদিনীপুর সদরে

রবিবার রাত ২টো নাগাদ ৬ টি হাতির একটি পাল চাঁদড়া এলাকার জঙ্গল ছেড়ে প্রবেশ করে এনায়েতপুর গ্রামে। হানা দিয়ে ধানের গোলা ও একটি বাড়ির দেওয়ালের বেশ কিছু অংশ ক্ষতিও করে।

অলোক সাঁতরা, মেদিনীপুর : মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে। মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপালে রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভাঙল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করল ধানের বীজতলা। সকালে বনকর্মীরা শালবনির জঙ্গলে তাড়িয়ে দেন হাতিগুলিকে। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।

খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর দস্যুগিরি চালাল হাতির পাল। ভোরের আলো ফুটতে ধানের বীজতলা মাড়িয়ে নষ্ট করে গ্রাম দাপিয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফিরল গজরাজ। হাতির পাল তাণ্ডব চালাল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকার। রবিবার গভীর রাতে এনায়েতপুরে ঢুকে পড়ে ৬টি হাতি। মাঠে ফসল না-থাকায় তারা সোজা হানা দেয় গৃহস্থের বাড়িতে। ভাঙে বাড়ির দেওয়াল, ধানের গোলা। গ্রামবাসীদের তাড়া খেয়ে এরপর পলাশিয়াতে হানা দেয় হাতির পাল।

আর হাতির তাণ্ডবের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতির একটি পাল চাঁদড়া এলাকার জঙ্গল ছেড়ে প্রবেশ করে এনায়েতপুর গ্রামে। হানা দিয়ে ধানের গোলা ও একটি বাড়ির দেওয়ালের বেশ কিছু অংশ ক্ষতিও করে। সেখান থেকে তাড়া খেয়ে পাশের গ্রাম পলাশিয়াতে প্রবেশ করে চারটি বাড়ি ভাঙে হাতির পাল। কোনোরকমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। স্থানীয় বাসিন্দা অরুন দোলই বলেন, "বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ শব্দ শুনে জেগে উঠে দেখি পাশের বাড়ি ভাঙছে হাতির পাল। তার কয়েক মিনিট পরই আমার বাড়ির ইঁটের দেওয়াল ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে না উঠলে দেওয়াল চাপা পড়ে যেতাম।"

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বন কর্মীরা। হাতিগুলিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালেও আতঙ্ক থাকছে ফের হানার। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যান গুড়গুড়িপাল ফরেস্টের বনকর্মীরা। জানা যাচ্ছে, হাতির হানায় ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "এর আগেও বাড়ি ভেঙেছে, জমির ফসলের ক্ষতি করেছে হাতি। আজ পর্যন্ত কোনও ক্ষতিপূরণ পাইনি।" তবে মেদিনীপুরের ডিএফও সন্দীপ বেড়োয়াল জানিয়েছেন, সরকারী নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে সবাইকে। হাতির পালকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget