এক্সপ্লোর

'বাবুল সুপ্রিয় নিখোঁজ' পোস্টার ঘিরে বিতর্ক জামুড়িয়ায়

জামুড়িয়া নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার দেওয়া হয়েছে

কৌশিক গাঁতাইত, জামুড়িয়া: ভোটের পর থেকে নিখোঁজ বাবুল সুপ্রিয়। এই দাবি করে পোস্টার পড়ল জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা।  

'নিখোঁজ আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।' এই দাবি করে এবার পোস্টার পড়ল জামুরিয়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। 

জামুড়িয়া নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার দেওয়া হয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই পোস্টারের জন্য তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। 

জামুড়িয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, কোন দল রাজনীতিতে দুর্বৃত্তায়ন করে তা সবাই জানে। এর আগেও বাবুল সুপ্রিয়কে নিয়ে এধরনের প্রচার করা হয়ে ছিল। পরের নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।

জামুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাধন রায় বলেন, এই ধরনের কাজ আমরা করি না। যারা পোস্টার লাগিয়েছে, তারা দেখেছে ইয়াস বা করোনা-- কোনও সময়েই বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি। ৭ বছর সাংসদ, একবারও মানুষের পাশে দাঁড়াননি।

এ’বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে বাবুল সুপ্রিয়র আপ্তসহায়ক বলেন, তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন।

এদিকে, ভোটের আগে ঘাসফুল থেকে পদ্মশিবিরে যোগ দেওয়া বিজেপি নেতা তথা পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার ভুঁইয়ার বিরুদ্ধে এবার পড়ল ঘুষখোর পোস্টার।  তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার পাশাপাশি, আমফানের ত্রাণের চাল ও ত্রিপল চুরির অভিযোগও তোলা হয়েছে। 

অন্যদিকে, পুরুলিয়া জেলার বিজেপি সম্পাদককে তৃণমূলে স্বাগত জানিয়ে এলাকায় পোস্টার। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

বুধবার সকালে রঘুনাথপুর শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা পোস্টারে পুরুলিয়া জেলার বিজেপি সম্পাদক বাণেশ্বর মুখোপাধ্যায়কে শাসকদলে স্বাগত জানানো হয়েছে। 

বিজেপি নেতার দাবি, গোটাটাই তৃণমূলের চক্রান্ত। পোস্টারের সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget