এক্সপ্লোর

ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ওড়িশায় আসছেন মোদি, কলাইকুণ্ডায় বৈঠক মমতার সঙ্গে

ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ওড়িশায় আসছেন মোদি, কলাইকুণ্ডায় বৈঠক মমতার সঙ্গে

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল আকাশপথে বাংলা এবং ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। আগামিকালই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। মাঝে দুপুর ২টোর পরে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২.১৫ থেকে আড়াইটে সময় আছে, কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী আসবেন। দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার বিভিন্ন জেলা। সেখানকার পরিস্থিতি  সরেজমিনে খতিয়ে দেখতে, শুক্রবার আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় হবে সাক্ষাৎ। গতবছর আমফান আছড়ে পড়ার পর একযোগে আকাশপথে পরিস্থিতি পরিদর্শনে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফানের বর্ষপূর্তিতে ফের একটা ঘূর্ণিঝড়। যার প্রেক্ষাপটে ফের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'উনি আর কোথাও যাচ্ছেন না, উনি আসছেন ওড়িশা দিয়ে, বালেশ্বর, জলেশ্বর হয়ে আসবেন, ওই ৩টে স্পট ঘুরে দিঘা হয়ে কলাইকুণ্ডায় পৌঁছবেন। কলাইকুণ্ডায় বৈঠক হবে। কলাইকুণ্ডায় এয়ারপোর্ট আছে ওখান থেকেই দিল্লি ফিরে যাবেন। সব এয়ারপোর্ট থেকে দিল্লির প্লেন যায় না।'

ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী এলাকার জন্য কি বিশেষ কোনও ত্রাণ প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখনও না মিললেও, আগাম বরাদ্দ নিয়ে বাগযুদ্ধ চলছে। মুখ্যমন্ত্রী শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন। সূচি অনুযায়ী, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি 

ধামাখালি ও সাগরের পরিস্থিতি খতিয়ে দেখবেন। হিঙ্গলগঞ্জে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট নেবেন। এরপর সাগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সাগরের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলাইকুণ্ডায় যাবেন মুখ্যমন্ত্রী। তারপর দিঘা চলে যাবেন তিনি। শনিবার পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর, দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget