এক্সপ্লোর

২০১৯-এ মোদীর বিজয়রথ আসবে বাংলায়, মমতার গড়ে দাঁড়িয়ে ‘হুঙ্কার’ অমিত শাহর

কলকাতা ও কোচবিহার: আগামী লোকসভা নির্বাচনে বাংলায় আসবে মোদীর বিজয়রথ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে এমনটাই ‘হুঙ্কার’ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার অমিত শাহ সাংবাদিক বৈঠক করলেন প্রেস ক্লাবে বসে। কিন্তু, বুঝিয়ে দিলেন, তাঁর নজর গঙ্গার ওপাড়ে নবান্নের দিকে। আর বাংলা দখলের এই লড়াইয়ে বিজেপি ঝাঁপাবে ২০১৯-এর লোকসভা ভোট থেকেই। জানিয়ে রাখলেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর দলের লক্ষ্য এবার বাংলা। তার আগে, মুখ্যমন্ত্রীর ‘গড়’ ভবানীপুরে যান অমিত। এদিন দুপুর ২টো নাগাদ ভবানীপুরে পৌঁছন বিজেপি সভাপতি। বিজেপির ‘বুথ চলো’ কর্মসূচিতে বুথ কর্মীদের নিয়ে বৈঠকের পর ৮২ নম্বর ওয়ার্ডের চেতলা লকগেট বস্তি এলাকার ২৬৯ নম্বর বুথের পাঁচটি বাড়িতে যান অমিত শাহ। কথা বলেন ভোটারদের সঙ্গে। সভাও করেন। সেখানেই বলেন, ২০১৯-এ মোদীর বিজয়রথ বাংলায় আসবে। সবথেকে বেশি আসন জিতব আমরা। বিজেপির টার্গেট নিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ২০১৯ হবে, না ৩০১৯ হবে, জানি না। অমিত শাহ এদিন বাংলা জয়ের স্ট্র্যাটেজিও কার্যত ঠিক করে দিয়েছেন। জানিয়ে দেন, নেতারা ঘরে ঘরে পৌঁছে যাবে। যদিও, তৃণমূল এতে গুরুত্ব দিতেই নারাজ। আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ ভাবে মিথ্যে কথা বলে আর টাকা ছড়িয়ে হবে। মাথায় রাখতে হবে, এটা বাংলা। বাংলার মাটি শক্ত মাটি। দাঁত বসাতে গেলে দাঁত ভেঙে যাবে। পাঁজরও ভেঙে যেতে পারে। অমিত শাহ অবশ্য এদিন আগাগোড়াই ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, সাম্প্রতিক উপনির্বাচনের ফল দেখার পর তাঁরা বাংলা থেকে এক মুহূর্তের জন্য নজর সরাচ্ছেন না। বলেছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড জিতেছি। বাংলা ওড়িশায় দ্বিতীয়। এর প্রভাব বাংলাতেও পড়বে। ভুবনেশ্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে শোনা গিয়েছিল বাংলা জয় করে বিজেপির স্বর্ণযুগ আনার কথা। আর এদিন তাঁর মুখে উঠে এসেছে সোনার বাংলার কথা। বলেছেন, সোনার বাংলা তৈরিতে বিজেপিকে সহযোগিতা করুন। কোচবিহারে দাঁড়িয়ে অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বলেছেন, বড় বড় ভাষণ। ভোটের আগে বলেছিলেন চা বাগান খুলবেন। আজ অবধি একটা অধিগ্রহণ হয়েছে? বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর এই আক্রমণেও অস্ত্র খুঁজে পাচ্ছে। অমিত শাহ বলেন, ভাল লাগছে যে বিজেপিকে অ্যাকনলেজ করছেন। আগে তো শুধু বামেদের গালিগালাজ করতেন। এখন বিজেপিকে বলছেন। মানেটা বোঝা উচিত। পাল্টা তৃণমূলের কটাক্ষ, মানুষ সবই বোঝে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, কে কাকে ভয় দেখাচ্ছে? ওদের কর্মসূচি কোথায়? মানুষ সব বোঝে। অনেকে বলছেন, রাজনীতির পারদ যেভাবে চড়ছে, দেখে মনে হচ্ছে, দু’বছর আগেই বাংলায় লোকসভা ভোটের দামামা বেজে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
CM Mamata Banerjee: এবার এই খাতে ৫০০ টাকা করে বাড়ানো হল ভাতা ! ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার এই খাতে ৫০০ টাকা করে বাড়ানো হল ভাতা ! ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
Brigade Rally: গিরিশ পার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯
গিরিশ পার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget