এক্সপ্লোর

মালদায় ছাত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় মাটিতে ফেলে বেধড়ক মার, শ্লীলতাহানির অভিযোগ

কালিয়াচক:  মালদার কালিয়াচকে স্কুলছাত্রীকে কটূক্তি। প্রতিবাদ করায় মাটিতে ফেলে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের দাবি, অভিযুক্ত পলাতক। যদিও আক্রান্তের পরিবারের দাবি, এলাকাতেই ঘুরছে সে। মালদায় দুষ্কৃতীরাজ কি ক্রমেই লাগামছাড়া হয়ে যাচ্ছে? ভরদুপুরে মালদার কালিয়াচকে কটূক্তির প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে বেধড়ক মারের ঘটনায় ফের উঠল এই প্রশ্ন। আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ঘড়িয়ালিচকে টিউশন পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেসময় ছাত্রীর রাস্তা আটকে দাঁড়িয়ে ছাত্রীকে লক্ষ্য করে কটূক্তি করে আসগর শেখ নামে এক যুবক। প্রতিবাদ করায় ওই ছাত্রীকে সপাটে চড় কষায় ওই যুবক। তার পর মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।ছাত্রীর ফোন পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। নিজেই গিয়ে কালিয়াকচক থানায় আসগরের নামে অভিযোগ দায়ের করে ছাত্রী। তবে পরিবারের অভিযোগ, আসগর এলাকাতে ঘুরলেও পুলিশ তাকে গ্রেফতার করা তো দূর, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছে না। এই প্রসঙ্গে কালিয়াচক থানার আধিকারিকদের বক্তব্য, অভিযুক্ত এলাকায় নেই। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত আসগরের বাবা বাবলু শেখ এলাকায় তৃণমূল নেতা। এই ঘটনা সম্পর্কে যোগাযোগের চেষ্টা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলতি মাসেই বার বার দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে মালদায়। ২০ অক্টোবর, পুরাতন মালদায় মদ খাওয়ার টাকা না দেওয়ায় কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

সেরা শিরোনাম

Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget