এক্সপ্লোর

Mukul Roy : কখনও নিজেকে বলছেন বিজেপি, কখনও তৃণমূলের পক্ষেই বক্তব্য ! মুকুল রায়ের ভূমিকায় বাড়ছে ধন্দ

অসংলগ্ন কথা বলছেন মুকুল, না কি পুরোটাই তাঁর কৌশল?

কলকাতা: মুকুল রায়ের ভূমিকায় ক্রমেই তৈরি হচ্ছে ধন্দ ! অসংলগ্ন কথা বলছেন মুকুল, না কি পুরোটাই তাঁর কৌশল? রাজনৈতিক মহলে দেখা দিয়েছে প্রশ্ন
বিধায়ক হিসেবে তিনি নিজেকে বলছেন বিজেপি। পিএ কমিটির চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি বিজেপি মনোনীত !! কিন্তু তিনিই কিছুদিন আগে ঘটা করে তৃণমূলে ফিরে যান। অথচ প্যাকের চেয়ারম্যান হিসেবে বিজেপির দিকে থেকেই দিচ্ছেন উত্তর। আবার একদম উল্টো ভূমিকায় দেখা যাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে। 

খুব একটা ক্ষুরধার না হলেও, ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের উপর আক্রমণের অভিযোগে বিজেপির নিন্দাই করেছেন তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাস-ফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে তিনি বলছেন, আগের থেকে ভাল ফল তো হবেই তৃণমূলের। আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর। বলছেন, বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে তিনি জিতবেন কি না তা ঠিক করবেন মানুষই। অর্থাত্ তখন তিনি বিজেপি হিসেবে তুলে ধরছেন। আবার ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক প্রশ্নে তিনি নিজেকে বলছেন তৃণমূল নেতা !! ফলে মুকুলের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। 

গত শুক্রবার নদিয়া সফরে যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। দলীয় বৈঠকের পর কৃষ্ণনগর পুরসভায় সাংবাদিকরা মুকুল রায়কে আগামী উপনির্বাচন এবং ত্রিপুরায় দলীয় তৎপরতা নিয়ে নানা প্রশ্ন করেন। কিন্তু বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়ের জবাব শুনে সবার চোখ কপালে ওঠে! সেখানেও কখনও বিজেপি, কখনও তৃণমূলের পক্ষে কথা বলেন মুকুল। তিনি এও বলেন, 'উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও।'

আজ আবার একইরকম কথা তাঁর মুখে। কেন এমন কথা বললেন মুকুল রায়? মুখ ফস্কে মন্তব্য? না কি অসুস্থতা? না কি অন্য কোনও কারণ? রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। গত ১১ জুন বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরেন তিনি। এরপর দলত্যাগ আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। এরই মধ্যে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন মুকুল রায়।

গত ৩০ জুলাই, চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন মুকুল রায়। সেদিন বিধানসভায় কমিটির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। মুকুল রায়কে চেয়ারম্যান করার বিরোধিতা করে পিএসি-র বৈঠকে যোগ দেবে না বলে আগেই জানিয়েছিলেন তাঁরা। এর পাশাপাশি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পিটিশনের  দ্বিতীয় দফার শুনানি  হয় সেদিন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও একাধিক আইনজীবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget