এক্সপ্লোর

Subhranshu on Mukul Roy: 'মুকুল রায়কে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল', তৃণমূলে ফিরেই বিস্ফোরক শুভ্রাংশু

আরও পঁচিশ-তিরিশজন বিধায়ক এবং কয়েকজন সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন বলেও দাবি করেছেন মুকুল-পুত্র

অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, কলকাতা:  তৃণমূলে ফিরেই বিস্ফোরক মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। দাবি করলেন,  কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল। আরও পঁচিশ-তিরিশজন বিধায়ক এবং কয়েকজন সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন বলেও দাবি করেছেন তিনি। 

শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু। বাবা-ছেলেকে পাশে বসিয়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মুকুল রায়কে ভয় দেখানো হয়েছিল। 

তৃণমূলনেত্রী শুক্রবার বলেছিলেন, ওর উপর অত্যাচার কম হয়নি। ওকেও বিভিন্ন এজেন্সি দেখিয়ে অনেক সময়েই ভয় দেখানো হয়েছে। দেখতাম শরীর ভালো নেই। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছিল। 

এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। বললেন, বাবার ক্ষেত্রে সত্যিই চাপ ছিল। মানসিক চাপ থাকলে শরীর-স্বাস্থ্য কোন জায়গায় যেতে পারে, তা নিজের চোখে দেখেছি। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আগেও চাপ দেওয়া হয়েছে, পরেও হয়েছে। সবটাই নেত্রী জানেন বলেও দাবি করেন শুভ্রাংশু। 

এবার বিধানসভা ভোটের প্রচারে তেড়ফুঁড়ে নামেননি মুকুল রায়। প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঝাঁঝালো আক্রমণ করেননি। যা তাঁর তৃণমূলে ফেরার রাস্তা প্রশস্ত করেছে। শুক্রবার মমতা বলেছেন, মুকুল কিন্তু ভোটের সময় কোনও খারাপ কথা বলেনি। 

সোমবার শুভ্রাংশু বলেন, ভোটের আগে বাবা খুব আপসেট ছিল। আমাকে বলেছিল তুই জিততে পারবি? প্রচারে বেরোয়নি। যেরকম কাজকর্ম করে, করতে দেখিনি। মানিয়ে নিতে পারছিল না। আমার তো প্রথম থেকেই সমস্যা। বাবা অনেকদিনের রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তাঁর সমস্যা হচ্ছিল। 

মুকুল রায়ের পর বিজেপিতে আরও ভাঙন ধরবে কি না, তা নিয়েও, বিস্ফোরক দাবি করেছেন মুকুল-পুত্র। বলেছেন, পঁচিশ থেকে তিরিশ জন বিধায়ক, দু’জন সাংসদ বেরিয়ে আসতে পারে। তিনি যোগ করলেন, সংখ্যাটা আরও বাড়বে। মুকুল-পুত্রর দাবি, যাঁরা গিয়েছিলেন এবং হেরেছেন, আর যাঁরা ছিলেন এবং জিতেছেন-- চাইছেন বাংলার নেত্রী ভারত শাসন করুন। 

বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার ভোট মিটতে, আরেক দফার দলবদল ঘিরেও সরগরম রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget