এক্সপ্লোর

মুর্শিদাবাদ হাসপাতাল অগ্নিকাণ্ড: অধীর-ঘনিষ্ঠর গ্রেফতারি ঘিরে বিতর্ক

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস কর্মী অমল গুপ্তর গ্রেফতারি ঘিরে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে এদিন নাম না করে ফের ষড়যন্ত্রের তত্ত্বের দিকেই ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী। বলেছেন, বিধ্বংসী রাজনীতি করা উচিত নয়। একজন অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন কোন দলের। আগুন লাগানো উচিত নয়। ঘটনার দিন রাতে বহরমপুর পৌঁছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিলেন। রাজ্য মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন বলেছিলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল। কেন আচমকা অকেজো হয়ে গেল? এর পেছনে ষড়যন্ত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা। এরপর রবিবার হাসপাতালের কংগ্রেস পরিচালিত রোগী সহায়তা কেন্দ্রের কর্মী অমল গুপ্তকে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, আগুন লাগানো, অপরাধমূল ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ বিভিন্ন জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। রাজ্য সরকারের ষড়যন্ত্রের তত্বকে সিলমোহর দিতেই এই গ্রেফতারি বলে দাবি করে কংগ্রেস। অধীর চৌধুরীর দাবি, অগ্নিকাণ্ডের নেপথ্যে যাঁরা তাঁদের আড়াল করে ষড়যন্ত্রন্ত্রের তত্ত্বকে প্রতিষ্ঠিত করতেই এই গ্রেফতারি। তিনি বলেন, ষড়যন্ত্র প্রমাণ করতেই গ্রেফতার, যাতে তৃণমূলের দিকে কেউ আঙুল তুলতে না পারে। কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? কেন ২ ঘণ্টা পর এল দমকল? রাষ্ট্রপতির ঘরে কেন এতদিন এসি চলল? ওনার দফতরের ব্যর্থতার প্রকাশ্যের আসলে সমস্যা আছে তাই নিজেকে রক্ষা করার চেষ্টা, ষড়যন্ত্র প্রমাণ করতে না পারলে উনি পদত্যাগ করবেন? কংগ্রেসের দাবি প্রসঙ্গে কিছু না বললেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, তদন্ত চলছে, বেরিয়ে আসবে কারা জড়িত। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার কংগ্রেস কর্মী অমল গুপ্ত চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন, লোকজন আছে আপনি আমাদের হেল্প করুন। এখন পাল্টি খেয়ে গিয়েছে। এবিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বিজয় ভৌমিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এনিয়ে মুখ খুলতে চাননি হাসপাতালের সুপার সুহৃতি পালও। সবমিলিয়ে অগ্নিকাণ্ড ঘিরেও এখন রাজনীতি তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget