এক্সপ্লোর

Bengal News: এবার মুর্শিদাবাদে দলবদলে তৃণমূলে সামিল বিজেপি ও আইএসএফ প্রার্থী

মাসুয়ারা খাতুন বলেছেন,  বিজেপির সাম্প্রদায়িক নীতির জন্যই তিনি  বিজেপির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছেড়েছেন।

মুর্শিদাবাদ, রাজীব চৌধুরী: ফের মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙন। গত বিধানসভায় রানীনগরের বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রানীনগরের আইএস এফ প্রার্থী সেলিম রেজাও শাসক শিবিরে যোগ দিয়েয়েছেন। বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন বলেছেন,  বিজেপির সাম্প্রদায়িক নীতির জন্যই তিনি  বিজেপির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছেড়েছেন। এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করেছেন মাসুয়ারা খাতুন। যদিও বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল চাপ দিয়ে দলে যোগদান করিয়েছে মাসুয়ারা খাতুনকে।
রাজ্য ভোটের আগে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর উল্টো স্রোত। বিভিন্ন জায়গা থেকেই বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত রয়েছে।  সোনালি গুহ, সরলা মুর্মু. দীপেন্দু বিশ্বাস সহ অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন।

এরসঙ্গে রাজ্যজুড়েই বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিরও অনেক সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে ওই সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ক্ষমতার সমীকরণ বদলে গিয়েছে কিংবা বদলানোর মুখে। এই পরিস্থিতিতেই মুর্শিদাবাদে দুই বিরোধী দলের দুই প্রার্থী তৃণমূলে যোগ দিলেন।

এর আগে  মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেসে ভাঙন ধরেছিল। তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। তৃণমূল যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, সময়ের ডাকেই দলবদল করলেন। যদিও তা নিয়ে  দলত্যাগী নেতাকে কটাক্ষও করেছিল কংগ্রেস।

হরিহরপাড়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় হিসেবেই পরিচিত। সেখানেই কংগ্রেসে ফের ভাঙন ধরেছিল।দল ছেড়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি মীর আলমগির পলাশ।অনুগামীদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। 

এবার বিধানসভা ভোটে হরিহরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মীর আলমগির।সূত্রের খবর, ফলপ্রকাশের পর ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রশংসা করেন তিনি।এর কিছুদিন পরই হরিহরপাড়ার ব্লক সভাপতির পদ থেকে আলমগিরকে অপসারিত করে জেলা কংগ্রেস নেতৃত্ব।আর এবার দলবল নিয়ে শাসক দলে নাম লিখিয়েছিলেন মীর আলমগির পলাশ। 

তৃণমূল কংগ্রেস তখন দাবি করেছিল, জেলা কংগ্রেসের অনেকেই তাদের দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। 

উল্লেখ্য, এবারের ভোটে গড় বলে পরিচিত মুর্শিদাবাদও খালি হাতে ফিরিয়েছে কংগ্রেসকে। একটি আসনও পায়নি কংগ্রেস বা তার জোট সঙ্গীরা। অন্যদিকে,মুর্শিদাবাদে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। পার্শ্ববর্তী জেলা মালদার মতো মুর্শিদাবাদেও এবারের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কংগ্রেস-বামেদের জোটে ছিল আইএসএফও। এবার রানিনগরের আইএসএফ প্রার্থীও তৃণমূলে যোগ দিলেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget