এক্সপ্লোর

নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট

গ্রহণ করা হল আইনমন্ত্রী মলয় ঘটক আর রাজ্যের হলফনামাও।

সৌভিক মজুমদার ও মনোজ্ঞা লহিয়াল, কলকাতা: নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। গ্রহণ করা হল আইনমন্ত্রী মলয় ঘটক আর রাজ্যের হলফনামাও।  ৫ হাজার টাকা করে জরিমানা জমা করতে হবে তিন পক্ষকে।
উল্লেখ্য, হাইকোর্টে হলফনামা নিতে না চাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট তাঁদের আবেদনকে মান্যতা দেয়।তাঁদের হলফনামা জমা না নেওয়া সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। হলফনামা জমা নেওয়ার জন্য নতুন করে আবেদন জানাতে বলা  হয়। সেই ভিত্তিতে তাঁদের আর্জির শুনানি শুরু হয় হাইকোর্টে।
শুনানিতে গতকাল নারদ মামলায় হলফনামা জমা দেওয়ার আবেদনের প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেলকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন করেন, কেন হলফনামা জমা করতে চায় রাজ্য সরকার? আপনারা তো প্রথম দিন থেকেই মামলায় ছিলেন, তাহলে আগেই কেন হলফনামা জমা করেননি?
পাল্টা অ্যাডভোকেট জেনারেল বলেন, ২৭শে মে থেকে রাজ্য সরকার এই মামলার সঙ্গে যুক্ত। দোসরা জুন, সিবিআই সওয়াল শেষ করেছে। ৭ জুন আমরা হলফনামা জমা দেওয়ার আবেদন জানাই।আইন অনুযায়ী, হলফনামা জমা দেওয়ার জন্য আমরা ৪ সপ্তাহ সময় পাব।তাই, আমাদের নির্ধারিত সময় এখনও পেরিয়ে যায়নি।ঘটনার সব তথ্য রাজ্য সরকারের কাছে আছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। নিরাপত্তার বিষয়টিও রাজ্যের এক্তিয়ারভুক্ত। তাই আমাদের হলফনামা জমা দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে রাজ্য সরকার সাহায্য করছে বলে, সিবিআই যে অভিযোগ তুলেছে, আমরা তার বিরোধিতা করছি। সেই কারণে, আমাদের হলফনামা জমা দেওয়ার আরও বেশি প্রয়োজন। 
নিজের যুক্তির সপক্ষে, বেশ কিছু নির্দেশনামা পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। 
এরপর তাঁর উদ্দেশ্যে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন করেন, মনে করুন, ৪ সপ্তাহের মধ্যে শুনানি শেষ হয়ে গেলো। সেক্ষেত্রে কি শুনানি শেষ হওয়ার পরও হলফনামা গ্রহণ করতে হবে? 
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, আপনাদের এই আবেদনের শুনানি যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।  হলফনামা নেওয়ার আবেদন আমরা খারিজ করেছিলাম। মামলা সুপ্রিম কোর্টে গেলো, সেখান থেকে আবার এখানে ফেরত পাঠানো হলো। এ বিষয়ে শুনানি বেশিদিন চলতে পারে না।এতে, সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থা সম্পর্কে ভুল বার্তা যাবে। 
এরপরই, অ্যাডভোকেট জেনারেল আবেদন করেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই আমাদের হলফনামা নেওয়া হোক।
রাজ্যের পক্ষ থেকে সওয়াল শেষের পরই, সওয়াল শুরু করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি বলেন, শুধুমাত্র বিলম্বের কারণে, মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অস্বীকার করতে পারে না আদালত।এটা শুধু একটা স্থানান্তরের মামলা নয়, এর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। এটা কোনও দেওয়ানি মামলাও নয়, তাই সিবিআই আমাদের হলফনামা জমার বিরোধিতা করতে পারেনা।
এরপরই বিচারপতি হরিশ টন্ডন বলেন, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী এই মামলায় অভিযুক্ত নন। মানুষের জমায়েত ও বিক্ষোভের কারণে তাদের এই মামলায় পক্ষ করা হয়েছে। 
রাকেশ দ্বিবেদীর সওয়াল শেষের পর, সওয়াল শুরু করেন সলিসিটর জেনারেল তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। তিনি বলেন, ১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।  
 সিবিআইয়ের আইনজীবীর কাছে, বিচারপতি সৌমেন সেন জানতে চান, ঘটনা সম্পর্কে যে তথ্য রাজ্যের কাছে আছে, তারা যদি সেটা আদালতের কাছে হলফনামা আকারে পেশ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের আপত্তি কোথায়?
সিবিআই অভিযোগ করেছে বলেই, মানুষের জমায়েতের তত্ত্ব মেনে নিতে পারে না আদালত।  
উত্তরে সিবিআই আইনজীবী বলেন, পরিকল্পিতভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী। 
মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়ে যায়। অ্যাডভোকেট জেনারেল, মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর আইনজীবী ও সলিসিটর জেনারেল, তিনপক্ষই সওয়াল করেছেন। এরপর আজ এই মামলায় রায় জানাল হাইকোর্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget