এক্সপ্লোর

নারদকাণ্ডে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে স্টিং ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

কলকাতা ও নয়াদিল্লি: ভোটের মধ্যে নারদকাণ্ডে আরও তীব্র হল শাসক দলের অস্বস্তি। ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার, হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নারদ নিউজের স্টিং ফুটেজ, আই ফোন এবং পেন ড্রাইভ ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। এই দায়িত্বে থাকবেন ৩ সদস্যের কমিটিতে থাকা হাইকোর্টের রেজিস্ট্রার। যত দ্রুত সম্ভব এটা করতে হবে। কোনও ভাবেই এই প্রক্রিয়া যেন ৪ সপ্তাহের বেশি দীর্ঘ না হয়। ৪ সপ্তাহের মধ্যে মুখবন্ধ খামে ফরেন্সিক রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের আইনজীবীকে হাইকোর্টের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের উপস্থিতিতে, হায়দরাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে, নিজের ল্যাপটপ জমা দিয়ে আসতে হবে ম্যাথ্যু স্যামুয়েলকে। ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশের পর সিবিআই তদন্তের নির্দেশের পথ আরও প্রশস্ত হল বলে আশা মামলাকারীর আইনজীবীর। নারদ-ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেওয়া হতে পারে বলে বুধবারের শুনানিতেই ইঙ্গিত মিলেছিল। আদালত কক্ষের দেওয়ালে থাকা অশোক স্তম্ভের দিকে দেখিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছিল, সত্যমেব জয়তে। সত্য সামনে আসা দরকার। সাধারণ মানুষের জানা দরকার, কী ঘটছে। এই ফুটেজ সত্য হোক বা জাল, দুই ক্ষেত্রই অস্বাস্থ্যকর, বিপজ্জনক। তাই ফুটেজের পরীক্ষা হওয়া দরকার। শেষমেষ নারদ-ফুটেজের ফরেন্সিক পরীক্ষারই নির্দেশ দিল হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টের মন্তব্য, জনগণের বিশ্বাস ও আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে, নারদ স্টিংকাণ্ডে সাংসদ-বিধায়কদের পদ খারিজের দাবিতে দুর্নীতি বিরোধী আইনে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। যদিও নারদ নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা চলায়, সর্বোচ্চ আদালত জানায়, মামলা হাইকোর্টে চলছে, সেখানেই যাবতীয় বক্তব্য জানাক মামলাকারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget