এক্সপ্লোর

পঞ্চায়েত নির্বাচনের ফের মনোনয়ন পেশ সোমবার, নির্ঘন্ট নিয়ে আলোচনা হল না, কবে ভোট, জল্পনা বহাল

  কলকাতা: পঞ্চায়েত ভোটের জন্য ফের মনোনয়ন পেশ করা যাবে সোমবার। তবে ভোটের নির্ঘণ্ট নিয়ে শনিবার রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হল না। ফলে ভোট কবে হবে, তা নিয়ে জল্পনা আপাতত অব্যাহতই থাকছে। যদিও এর মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তিনি বলেছেন, গরমে, বর্ষায়, রমজানে চাই না। প্রয়োজনে একদিনে করতেও আপত্তি নেই। সূত্রের খবর, সরকার চেয়েছে, তিন দফার কমে ভোট সারতে। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন তাতে রাজি হয়নি। শনিবার রাজ্য নির্বাচন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সোমবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। বুধবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। নির্ঘণ্ট নিয়ে সোমবার ফের রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হবে। শুক্রবার কলকাতা হাইকোর্ট বলে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে মনোনয়ন পেশ করার জন্য নতুন দিন ঘোষণা করতে হবে কমিশনকে। পঞ্চায়েত নির্বাচনের নতুন নির্ঘণ্টও ঘোষণা করতে হবে। এরপর শনিবারই দশটি রাজনৈতিক দলকে বৈঠকে ডাকে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশন সোমবার মনোনয়ন পেশের দিন ধার্য করার কথা বললে কোনও দল আপত্তি করেনি। তবে প্রায় সকলেই প্রশ্ন তোলেন, সোমবার সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দেওয়া যাবে তো? সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবের বক্তব্য এমনই। মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন কেউ কেউ। সমস্ত রাজনৈতিক দল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেও বিজেপি সকালে বৈঠক না করেই ফিরে যায়। সব দলের দু’জন করে প্রতিনিধি কমিশনে গেলেও বিজেপির তরফে যান পাঁচ প্রতিনিধি। পুলিশ সকলকে ঢোকার অনুমতি না দিলে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। বৈঠক না করেই কমিশন থেকে বেরিয়ে সোজা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে চলে যায় বিজেপি। সেখানে পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানায় তারা। এ নিয়ে নাটক করতে এসেছে। কোর্টমুখী বলে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব। সন্ধে ছ’টা নাগাদ ফের রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজেপিকে বৈঠকে ডাকা হয়। সেই মতো তখন কমিশনের দফতরে যান দুই বিজেপি নেতা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে চাপানউচোর এখনও চরমে। ভোটের দিনক্ষণ জানতে সকলের নজর সোমবারের দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget