এক্সপ্লোর

North 24 Parganas: নিজের কেন্দ্রে দলের মশাল মিছিলে অনুপস্থিত বাগদার বিজেপি বিধায়ক, শুরু জল্পনা

বিজেপি নেতৃত্বের দাবি, বিধায়ক গুরুতর অসুস্থ...

সমীরণ পাল, বনগাঁ: পরপর দলীয় বৈঠক এড়ানোর পর এবার দলীয় কর্মসূচিতেও দেখা গেল না বাগদার বিজেপি বিধায়ককে। নিজের বিধানসভা এলাকায় বিজেপির মশাল মিছিলে অনুপস্থিত রইলেন বিশ্বজিৎ দাস। 

বিজেপি নেতৃত্বের দাবি, বিধায়ক গুরুতর অসুস্থ। এবিষয়ে বিশ্বজিৎ দাসের প্রতিক্রিয়া না মিললেও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের মুখে।

বনগাঁ বিজেপির পাঠশালায় তিনি বরাবরই যেন স্কুলছুট। রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর পৌরহিত্যে দলের বৈঠকই হোক বা দলের কর্মসূচি, তিনি যেন কিছুতেই নেই। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস অনুপস্থিত রইলেন তাঁর দলের মশাল মিছিলেও।  

ত্রিপুরা কাণ্ডকে সামনে রেখে ঘরে-বাইরে এবং সংসদে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এমন একটা সময়ে ভ্য়াকসিন দুর্নীতি, নারী নির্যাতন ও ভোট পর্রবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে সোমবার পাল্টা পথে নামে বিজেপি।

কিন্তু পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগান তুলে দলের মশাল মিছিলে দেখা গেল না বাগদার বিজেপি বিধায়ককে। অথচ সোমবার তাঁর নির্বাচনী কেন্দ্রের হেলেঞ্চাতেই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল দল। 

সেখানে বনগাঁ উত্তর, গাইঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়করা হাজির হলেও, এলাকার বিধায়ককে একবারের জন্যও দেখা যায়নি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। 

স্থানীয় সূত্রে খবর, বাগদার বিজেপি বিধায়কের সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির বিবাদ দীর্ঘদিনের। মনস্পতি দেব বললেন, উনি খুব অসুস্থ। কালকে আমরা সবাই কথা বলেছি। আমি কথা বলেছি। কনভেনর কথা বলেছেন। উনি প্রচণ্ড অসুস্থ। বেড রিডন। এটা নিয়ে রাজনীতির কিছু নেই।

গত ৩১ জুলাই বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের পৌরহিত্যে বিজেপির বৈঠকে গরহাজির ছিলেন বাগদার বিধায়ক। সেই সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেছিলেন, একজনকেও দেখিনি মালা দেওয়ার জন্য। কেউ পাশে থাকেননি। মন্ত্রী এসেছিলেন, আশা করেছিলাম তাঁকে আনা হবে। এখানকার নেতৃত্ব সত্যিই অযোগ্য। এদের সঙ্গে মানুষের আশা-ভরসা থাকবে না।

এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার মুখে। বাগদা তৃণমূল মনিটরিং কমিটির সদস্য তরুণ ঘোষ বলেন, বাগদার বিজেপি বিধায়ককে কখনোই বিজেপির কোনও প্রোগ্রামে দেখা যায় না। যদিও তাঁকে নানা ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকতে দেখেছি। মনে হচ্ছে দলের সঙ্গে মধুর সম্পর্ক নেই। আগামীতে তৃণমূলে যোগ দেবেন কিনা সর্বোচ্চ নেতৃত্বের ব্য়াপার।

এই বিষয়ে বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget