এক্সপ্লোর

DN 43 Bus Route Update: সেতু-স্বাস্থ্যের খাতিরে বাধা বাস চলাচলে, বন্ধ হতে বসেছে DN ৪৩ বাসরুট

মধ্যমগ্রাম স্টেশনের ওপর রয়েছে যে ফ্লাইওভার, তার স্বাস্থ্য তথা নিরাপত্তার জন্য বড় গাড়ি ব্রিজের উপরে উঠতে বাধা দিচ্ছে ব্রিজ কর্তৃপক্ষ। সেই কারণেই এই বাস রুট বন্ধ হয়ে রয়েছে।

সমীরণ পাল, মধ্যমগ্রাম : সেতু-স্বাস্থ্য সামলাতে গিয়ে কোপ বাস চলাচলে। আর তাতেই বন্ধ হয়ে যেতে বসেছে বাস রুট। বারাসাত থেকে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে সোদপুর হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যায় ডিএন৪৩ বাস। অত্যন্ত চালু ও গুরুত্বপূর্ণ বাসরুটটি লকডাউনের ধাক্কা সামলানোর পর এবার পড়েছে নতুন সমস্যা। জানা গিয়েছে, মধ্যমগ্রাম স্টেশনের ওপর রয়েছে যে ফ্লাইওভার, তার স্বাস্থ্য তথা নিরাপত্তার জন্য বড় গাড়ি ব্রিজের উপরে উঠতে বাধা দিচ্ছে ব্রিজ কর্তৃপক্ষ। সেই কারণেই এই বাস রুট বন্ধ হয়ে রয়েছে। বাসমালিকরা ব্রিজে বাস চলাচলে ছাড়পত্র না অন্য রুট দিয়ে চলাচলের জন্য বিভিন্ন মহলে ঘুরলেও এখনও কাটেনি জট। মধ্যমগ্রামের পুর প্রশাসক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, সমস্যার সমাধানের জন্য বিষয়টি নিয়ে তিনি প্রশাসনিক স্তরে কথা বলছেন।

করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর পর যখন বাস মালিকদের কাছে সরকার অনুরোধ করছে বিভিন্ন বাস রুট চালু করার জন্য। তখন ডিএন ৪৩ রুটের বাসমালিকরা বিভিন্ন অফিসে তদবির করে বেড়াচ্ছেন যে, হয় ব্রিজ খুলে দেওয়া হোক নতুবা এই বাস চালু রাখার একটা নতুন রূট দেওয়া হোক । কিন্তু এই ক্ষেত্রে সবপক্ষই এখনও পর্যন্ত নীরব। এই মুহূর্তে বাসগুলো চলাচল করছে মধ্যমগ্রাম ফ্লাইওভারের ওপারে শ্রীপুর থেকে। এর ফলে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে বাস কর্তৃপক্ষ। বাসমালিকদের পাশাপাশি ক্ষতির মুখ দেখছেন বাসের চালক-কনডাকটররাও। তাঁদের দাবি, দিনের পর দিন এইভাবে চলতে থাকলে বাস বন্ধ করে দিতে হবে। রুটে প্রায় ২৪টির বেশি বাস রয়েছে। অর্ধেক রাস্তা কমে যাওয়ার কারণে তাঁদের রোজগার অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে মধ্যমগ্রামের পুর প্রশাসক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, তাঁর কাছে বিষয়টি সম্পর্কে খবর এসেছে। এবং তিনি আপাতত শ্রীপুর থেকে চালুর ব্যবস্থা করেছেন। একই কথা বলছেন আরটিও বোর্ড মেম্বার গোপাল শেঠও। তবে বাস মালিকরা তাঁদের দাবিপূরণের জন্য একবার আরটিও অফিস থেকে জেলাশাসকের অফিসের দৌড়ে বেড়াচ্ছেন । তাঁদের আশঙ্কা, সম্পূর্ণ বাস রুট ফিরে না পেলে হয়তো বন্ধই করে দিতে ডিএন৪৩ চালানো।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget