এক্সপ্লোর

Covid 19 Vaccine: মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও সকালে মিলল না ভ্যাকসিন, বিক্ষোভ উত্তর ২৪ পরগনার গোপালনগরে

 টিকাকেন্দ্রেই চলল বিজেপি বিধায়ক ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির তরজা...

সমীরণ পাল, গোপালনগর (উত্তর ২৪ পরগনা): মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও সকালে মিলল না ভ্যাকসিন। উত্তর ২৪ পরগনার গোপালনগরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। 

উত্তর ২৪ পরগনার গোপালনগরে ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিনকে কেন্দ্র করে সৃষ্টি হল তুমুল উত্তেজনার। যা নিয়ে তরজায় জড়ালেন স্থানীয় বিজেপি বিধায়ক ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। 

বুধবার গোপালনগরের পাল্লায় দেবীরানি বালিকা বিদ্যালয়ে প্রশাসনের তরফে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভ্যাকসিন পেতে তাঁরা রাত দুটো-আড়াইটে থেকে লাইনে দাঁড়ান। 

কিন্তু অভিযোগ, সকাল হতেই জানিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ নন, টিকা পাবেন কেবল টোটোচালক, ব্যবসায়ীদের মতো সুপারস্প্রেডাররা। আর এ কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

খবর পেয়ে এলাকায় পৌঁছন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে আসেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস।

শুরু হয় দু’পক্ষের তরজা। কেন্দ্র ভ্যাকসিন পাঠালেও তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও।  

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে। পাল্টা বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা প্রবীর দাস বলেন, সঠিকভাবে ভ্যাকসিন প্রক্রিয়া হচ্ছে। সব অভিযোগ ভুল। না জেনে কিছু মানুষ দাঁড়িয়েছেন লাইনে। এদিন এই ক্যাম্প থেকে প্রায় ৪০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। 

এদিকে, ভ্যাকসিনের আকাল চরমে ওঠায় বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না দিলেন বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

এদিন ভোর থেকেই ওয়ার্ডে অফিসের সামনে লম্বা লাইন পড়ে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় ওয়ার্ড অফিসে মিলবে কুপন। 

ওয়ার্ড অফিসের কর্মীরা কুপন দেওয়া হয় না বলায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিদায়ী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভ্যাকসিনের চাহিদা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। 

অন্যদিকে, বিজেপির কটাক্ষ, অনেক জায়গাতেই ওয়ার্ড অফিস থেকে ঘনিষ্ঠদের কুপন দেওয়া বিলি করছে তৃণমূল, সেই কারণেই এই বিভ্রান্তি। 

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget