এক্সপ্লোর

এবার বীরভূমে গ্রেফতার জাল চিকিৎসক, দুই সহযোগী

বীরভূম: এবার বীরভূমের ময়ূরেশ্বরে জালে জাল চিকিৎসক। তাঁর দুই সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খিদিরপুর এলাকার এক ক্লিনিক থেকে গ্রেফতার করা হয় কোঠারি মেডিক্যাল সেন্টারের জাল চিকিৎসক অজয় তিওয়ারিকে। এর ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের ময়ূরেশ্বরে গ্রেফতার আরেক জাল চিকিৎসক! ধৃতের নাম চন্দন চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, বছরখানেক ধরে ময়ূরেশ্বরের মল্লারপুর গোয়ালাগ্রামে ঘর ভাড়া নিয়ে থেকে, চিকিৎসা করছিলেন ধৃত চন্দন চক্রবর্তী। তবে নিজেকে অঞ্জন পাল বলে পরিচয় দিতেন তিনি। অঞ্জন পাল লেখা প্যাডও বাজেয়াপ্ত করেছে পুলিশ। যাতে লেখা রয়েছে এমবিবিএস! এলাকায় ভালই পসার জমিয়েছিলেন চন্দন। কয়েকদিন আগে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর রবিবার তাঁকে স্থানীয় একটি ক্লাবে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা। তখনই পর্দাফাঁস! ধৃতের রেজিস্ট্রেশন নম্বর ও এমবিবিএস ডিগ্রি ভুয়ো। একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে কাজ করেন তিনি। পুলিশ সূত্রে দাবি, জেরায় অন্যের নাম ভাঁড়ানোর কথাও স্বীকার করেছেন ধৃত চন্দন চক্রবর্তী। ধৃতের ২ সহযোগীকেও গ্রেফতার করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এভাবেই দিনের পর দিন প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন চন্দন। রোগীপিছু ৩০০ টাকা করে ভিজিট নিতেন। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি জেলা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। এর আগে গত ৩ মে, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে কাইজার আলম নামে এক জাল ডাক্তারকে গ্রেফতার করে সিআইডি। পরদিন, আলিপুরদুয়ারের বীরপাড়া গ্রেফতার হয় খুশিনাথ হালদার নামে আরও একজন। জাল চিকিৎসক খুঁজতে গিয়ে মালদা থেকেও ধরা পড়ে আরও ২ জাল চিকিৎসক। জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকেও গ্রেফতার হন একজন। গত ২৫ তারিখ ডাক্তারির ভুয়ো শংসাপত্রের কারবারি বলে অভিযুক্ত রমেশচন্দ্র বৈদ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। এন্টালি থেকে ধরা পড়েন নরেন পাণ্ডে। যিনি দীর্ঘসময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসা করতেন। তারপর হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য। শনিবার রাতে খিদিরপুর থেকে গ্রেফতার করা হয় কোঠারির অজয় তিওয়ারিকে। এবার জাল চিকিৎসকের তালিকায় নবতম সংযোজন চন্দন চক্রবর্তী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget