এক্সপ্লোর

One nation one ration card scheme: ৩ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে 'এক দেশ এক রেশন' প্রকল্প

গত ২৯ জুনই সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল

সমীরণ পাল, মধ্যমগ্রাম (উত্তর ২৪ পরগনা): ৩ অগাস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। শনিবার সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই কার্ডের সাহায্যে দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা রেশন তুলতে পারবেন। ভিন রাজ্যের কোনও নাগরিক এই রেশন কার্ড দেখিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে পঞ্চাশ শতাংশ রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনও রেশন দোকান থেকে। জানালেন খাদ্যমন্ত্রী। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় সকলেই এই প্রকল্পে রেশন নিতে পারবেন।

গত ২৯ জুনই সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল। সময়সীমা দেওয়া হয় ৩১ জুলাই। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরিরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় রাজ্যগুলিকে। রেশন পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রের উদ্দেশে যৌথ বার্তায় এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু হলেও বাংলায় এখনও তা শুরু হয়নি। এই বিষয়ে বহুবার কেন্দ্র-রাজ্য সংঘাতও হয়েছে। এমন অবস্থায় আগামী মাসের ৩ তারিখই রাজ্যে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করা হল।

দুর্নীতি রুখতে এসএমএস সিস্টেমও চালু হচ্ছে এবার থেকে, জানান খাদ্যমন্ত্রী। রেশন তুললেই এসএমএস আসবে। এর ফলে রেশন তোলা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠত তা অনেকটাই রোধ করা যাবে বলে বক্তব্য তাঁর।

একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে আরও একাধিক নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কেউ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে অতিমারী পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চালু রাখারও নির্দেশ দিয়েছিল বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget