এক্সপ্লোর

Paschim Bardhaman: জামুড়িয়ার বিধায়কের কার্যালয় উদ্বোধনে করোনাবিধি ভঙ্গের অভিযোগ

COVID-19 Rules allegedly not followed at the program in Jamuria. | শাসক দলের বিধায়কের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে করোনাবিধি লঙ্ঘন নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

কৌশিক গাঁতাইত,জামুড়িয়া: রাজ্যে করোনা সংক্রমণ রোখার জন্য বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংহের কার্যালয়ের উদ্বোধন হল। এই অনুষ্ঠান উপলক্ষে জামুড়িয়ার আখলপুর সেতু সংলগ্ন অঞ্চলে শাসক দলের বহু কর্মী-সমর্থক ভিড় জমান। করোনাবিধির তোয়াক্কা না করেই হয় এই জমায়েত। শাসক দলের বিধায়কের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে করোনাবিধি লঙ্ঘন নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

শাসক দলের বিধায়কের কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন জামুড়িয়ার বরো দফতরের প্রশাসক অভিজিৎ ঘটক। তিনি ফিটে কেটে বিধায়ক কার্যালয় উদ্বোধন করেন। সেই সময় তাঁর পাশেই ছিলেন হরেরাম সিংহ। এই অনুষ্ঠানেই করোনা বিধি ভঙ্গ হয় বলে অভিযোগ। কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন। অনেকের মুখেই ছিল না মাস্ক। সেই অবস্থাতেই মিষ্টি বিতরণের সময় সবাই হুমড়ি খেয়ে পড়েন। মিষ্টি নেওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়ে যান।

এ প্রসঙ্গে শাসক দলের বিধায়ক বলেছেন, ‘আমরা কাউকে ডাকিনি। আমার প্রতি ভালবাসার কারণেই মানুষ চলে এসেছে। বৃষ্টি হওয়ার জন্যই কিছুটা গোলমাল হয়ে যায়।’

তবে হরেরামের এই বক্তব্য মানতে নারাজ বিজেপি নেতা সন্তোষ সিংহ। তিনি বলেছেন, ‘ক্ষমতার দম্ভ থাকলে যে কী করা যায়, তার ছবি এটা। করোনা অতিমারীর সময় অহঙ্কারে বশীভূত হয়ে ওঁরা যে কাজ করলেন, তাতে জামুড়িয়ার ক্ষতি হতে পারে।’

রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। আজ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজারের নীচে। তবে উদ্বেগ বজায় রেখে রাজ্যে একদিনে করোনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুতে উত্তর ২৪ পরগনাই শীর্ষে। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত ৪৩, আক্রান্ত ১,৮৬০ জন। কলকাতায় একদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ১ হাজার ৪০ জন। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget