এক্সপ্লোর

WB Election 2021: এলাকা এক, সংখ্যালঘু সেল আলাদা! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

একই ব্লকে তৃণমূলেরই দুটি পৃথক সংখ্যালঘু সেল! আর তা নিয়ে তরজায় জড়িয়েছে দু-পক্ষ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: একই এলাকায় তৃণমূলের পৃথক সংখ্যালঘু সেল! আর তা ঘিরে ভোটের আগে প্রকাশ্যে চলে এল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আরও একবার সামনে এল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক বনাম ব্লক সভাপতির অনুগামীদের সংঘাত!

গত মঙ্গলবার, পাণ্ডবেশ্বরে সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হায়দার মন্ডল। তিনি পাণ্ডবেশ্বরের ব্লক তৃণমূল সভাপতি, নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী বলে পরিচিত। এক সপ্তাহের মধ্যে, সোমবার একই এলাকায় পৃথক সংখ্যালঘু সেল গঠন করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে পরিচিত মুনির মন্ডল। একই ব্লকে একই দলের পৃথক সেল! আর তা নিয়ে তরজায় জড়িয়েছে দু-পক্ষ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নবনিযুক্ত সভাপতি মুনির মণ্ডল জানান, ‘‘হায়দারের মাইনরিটি হওয়ার বিষয়টিই মানেন না। হায়দার মাইনরিটিই নয় ,ও মাইনরিটি হল কবে?’’

এদিকে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে সভাপতি হায়দার মণ্ডল জানান, ‘‘আমার কাছে উচ্চ নেতৃত্বের লিখিত চিঠি আছে তিনি সেটা মেনেই কাজ করছেন । হায়দার বাবু মুনির মন্ডলদের মাইনরিটি ব্যাপারে কাগজপত্র মিথ্যা বলে আখ্যা দেন ৷’’

এনিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই জানান, ‘‘তৃণমূল বলছে যে খেলা হবে, এবার বোঝা যাচ্ছে কারা কার সাথে খেলবে। তৃণমূল নিজেরাই নিজেদের সাথে খেলবে ৷’’

গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিলেও, তা বড় করে দেখতে রাজি নয় জেলা তৃণমূল নেতৃত্ব। পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানান, ‘‘বড় পরিবারে ছোট ঠোকাঠুকি হয়। সব আমরা সামলে নেব ৷’’

স্থানীয় সূত্রে খবর, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সংঘাত দীর্ঘদিনের। কখনও সভামঞ্চে, কখনও ফেসবুক পোস্টে, একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। একুশের যুদ্ধের আগে, যুক্ত হল দুই নেতার অনুগামীদের দ্বন্দ্বও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget