এক্সপ্লোর

PK Team : আগাম জামিন পেতেই ত্রিপুরা ছাড়ল টিম PK, সোমবার আসছেন অভিষেক

সোমবার আগরতলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগরতলা: আগাম জামিন পেতেই ত্রিপুরা ছাড়লেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের সদস্যরা। অন্যদিকে, সোমবার আগরতলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকাল তৃণমূলে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক। তিনি ত্রিপুরা বিজেপির প্রাক্তন নেতাও। 

বাংলায় ভোটের প্রচারে গুজরাত প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেছিল তৃণমূল। গতকাল ত্রিপুরার রাজনীতির ময়দানে বিজেপিকে বিঁধতে তৃণমূল নেতাদের মুখে সেই গুজরাত প্রসঙ্গ।ত্রিপুরায় টিম পিকের সদস্যদের হোটেলবন্দি করা, পুলিশি সমন পাঠানোয় চাপানউতোর চলছিলই।এই আবহে বৃহস্পতিবার আগরতলার হোটেলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে পুলিশের তৎপরতায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও তৃণমূল পিছু হটেনি। হোটেলেই কোভিড বিধি মেনে বৈঠক করা হবে বলে তারা জানিয়ে দেয়। 

আইনমন্ত্রী ও তৃণমূল নেতা মলয় ঘটক থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকলেই শাণিত আক্রমণ করেন কেন্দ্রকে। পাশাপাশি টিম পিকেকে হোটেলবন্দি করে রাখার অভিযোগ নিয়েও সরব হন তাঁরা। শেষে ব্যাঙ্কোয়েটে ৫০ জনকে রেখে বাকিদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। চলে বৈঠক। বৈঠকের পরে বিপ্লব দেবের নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতারা।

ব্রাত্য বসু বলেন, ' ত্রিপুরার মানুষ বাম দেখেছেন। এখনও রাম দেখছেন। এর পর কাম অর্থাৎ কাজ দেখতে চাইছেন। তৃণমূলকে ভয় পেতে শুরু করেছে বিপ্লব দেবের সরকার'

বাংলায় হ্যাটট্রিকের পর ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল। 

রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, '' আমাদের হোটেলে ১০০ পুলিশ পাঠিয়েছে, আমরা কি জঙ্গি? আমি একজন সাংসদ, আমরা এসবে ভয় পাই না, ত্রিপুরায় আইপ্যাক কর্মীদের আটক করার নির্দেশ দিল্লি থেকে অমিত শাহ দিয়েছিলেন'' 

পাল্টা বিপ্লব দেব বলেন, ' পুলিশ পুলিশের কাজ করেছে, দল বা সরকার তাতে হস্তক্ষেপ করেনি, ত্রিপুরা সীমান্ত রাজ্য, সামনেই ১৫ অগাস্ট, যদি কেউ বাইরে থেকে এসে কিছু করে যায়, তার দায় কে নেবে? পাড়াতেও অচেনা লোক এলে মানুষ জিজ্ঞাসা করে'

বৃহস্পতিবার টিম পিকের ২৩ জন সদস্য আদালতে গিয়ে আগাম জামিন নেন। তাঁদের হয়ে মামলা লড়েন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস। এরপরই তাঁরা আগরতলা ছাড়ার সিদ্ধান্ত নেন। 

এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সোমবার আগরতলা পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে রাজনৈতিকভাবে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। 




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget