এক্সপ্লোর

১১,৫০০ কোটি টাকা কে নিয়ে গেল, পিএনবি কেলেঙ্কারির তদন্ত চাই, নয়তো ছাড়ব না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম: পিএনবি কেলেঙ্কারির তদন্ত করতে হবে। না হলে ছেড়ে দেব না। ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পিএনবি কেলেঙ্কারির তদন্ত করতে হবে। তদন্ত না করা পর্যন্ত আমরা ছাড়ব না। তাঁর প্রশ্ন, কে ১১,৫০০ কোটি টাকা নিয়ে গেল? কে ঋণ দিল?। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কে আপনার টাকা নিরাপদ নয়। তাঁর দাবি, এফআরডিআই বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। বিল ফেরাতে পরপর দু’বার চিঠি দিয়েছি। দ্বিতীয় চিঠিতে আরও কড়া করে বিল ফেরানোর দাবি করেছি। এদিন বেলপাহাড়ি ফুটবল ময়দানে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, জনসংযোগ যাত্রার সূচনা করেছিলাম বেলপাহাড়িতে। মোটরবাইকে করে ঘুরেছিলাম অনেক গ্রাম। দেখেছিলাম, গাছের মূল খেয়ে থাকেন স্থানীয়রা। নিজের লেখা উপলব্ধি বইতে জানিয়েছিলাম সেকথা। পূর্বতন বাম জমানাকে আক্রমণ করে তাঁর দাবি, কেউ ফিরেও তাকাত না জঙ্গলমহলের দিকে। আগের আমলে বঞ্চিত ছিল জঙ্গলমহল। তাই ২ টাকা করে চাল দেওয়া শুরু হয়েছিল। জঙ্গলমহলে শান্তি ফেরানোর জন্য পুলিশকর্মীদের অভিনন্দন জানাই। তিনি বলেন, সাড়ে ৯ হাজার গ্রামীণ আবাস তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলায় আগামী দিনে হবে বিশ্ববিদ্যালয়। এলাকায় ৩টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। গড়ে তোলা হয়েছে ৫টি আইটিআই। গড়ে তোলা হয়েছে কিষাণ মান্ডি। তিনি জানান, জঙ্গলমহলে ৭০ লক্ষ সাইকেল বিলির টার্গেট রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, গরিবি দূর করাই আমাদের কাজ। জঙ্গলমহলের ফুটবলারদের জন্য আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। নতুন করে সাজানো হচ্ছে ঝাড়গ্রামকে। কুর্মিদের তফসিলি উপজাতিভুক্ত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই মর্মে রাজ্যের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছি। জঙ্গলমহল দিয়ে সন্ধ্যেবেলার বাস পরিষেবা পুনরায় চালু করার বিষয়টিও ভাবনাচিন্তার স্তরে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, সন্ধেবেলায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু করতে আলোচনা চলছে। এদিন বামেদের পাশাপাশি, বিজেপিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, এই সরকার মর্যাদার সরকার। কোনও সাম্প্রদায়িকতা-ভেদাভেদ করা হয় না। তাঁর আহ্বান, কারও কথা শুনে সরকারকে ভুল বুঝবেন না। মানুষের উপর বোঝা চাপাবে না মা-মাটি-মানুষের সরকার।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget