এক্সপ্লোর

Yaas Cyclone Alert: ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় ঘুম উড়েছে সুবর্ণরেখার তীরবর্তী গ্রামবাসীদের 

ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া দফতরের ঘোষণা।

পশ্চিম মেদিনীপুর: বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় হওয়ার দিকে এগোচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ইয়াস। মোকাবিলায় পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। ঘূর্ণিঝড় সর্বশক্তি দিয়ে আঘাত হানতে পারে। এমনটা ধরে নিয়েই উদ্ধার ও ত্রাণ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। কংসাবতী ও সুবর্ণরেখা নদীর তীরে বসবাসকারীদের কাল থেকে নিরাপদ জায়গায় সরানো হবে। 

ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া দফতরের ঘোষণা। আলিপুর আবহাওয়া দফতর বলছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ২৬ তারিখ সকালে ওড়িশা-বাংলা উপকূলে পৌঁছে যাবে। পারাদ্বীপ সাগর এলাকা দিয়ে অতিক্রম করবে।

গতবারের আমফান-অভিজ্ঞতা নিয়ে এবার ক্ষয়ক্ষতি এড়াতে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ওড়িশা সীমানা এলাকায় নাগাড়ে মাইকে প্রচার করছে পুলিশ।  দাঁতনের হাসিমপুর গ্রামে সুবর্ণরেখা নদীর পাড় বরাবর, দিনভর শোনা গেল এই সতর্কবার্তা। সুবর্ণরেখার ওপারে ওড়িশা। এপারে দাঁতনের হাসিমপুর। ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় ঘুম উড়েছে নদী তীরবর্তী গ্রামবাসীদের।  

গ্রামবাসীরা বলছেন, মাইকিং তো হচ্ছে শুনছি। আমরা বর্ডারে থাকি। ছেলেপিলে নিয়ে সংসার। নদীর পাড়ে বাড়ি, আতঙ্কে আছি। বেশি কিছু হলে ফ্লাড সেন্টারে চলে যাব। এক বিপর্যয়ের মধ্যে, ধেয়ে আসছে আরেক বিপর্যয়! আবারও বহু মানুষের নিরাশ্রয় হওয়ার আশঙ্কা। মেদিনীপুরে জেলাশাসকের অফিস থেকে বিভিন্ন জায়গায় ত্রিপল পাঠানো হচ্ছে। 

বিপর্যয় মোকাবিলা আধিকারিক, দেবব্রত সাউ বলছেন ১২ হাজার ত্রিপল বিভিন্ন জায়গায় সাপ্লাই করছি। ডিস্ট্রিবিউট হবে। সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপর্যয় মোকাবিলা টিম তৈরি। আমরা সজাগ রয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তারা রবিবার দুপুরে সমস্ত ব্লকের আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। 

প্রশাসন সূত্রে খবর, জেলায় ১৩টি বন্যাত্রাণ কেন্দ্র তৈরি রাখা হয়েছে। বেশিরভাগ স্কুলে গড়ে উঠেছে উদ্ধার কেন্দ্র। শনিবার থেকে বিভিন্ন ব্লকে শুকনো খাবার ও ত্রিপল পাঠানো শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে সব সেন্টারে। 

দাঁতন যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক, তারক অধিকারী জানিয়েছেন, ৯০টি রেসকিউ  সেন্টার খোলা হয়েছে। বেশ কিছু স্কুলঘর স্যানিটাইজ করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে ঝড় মোকাবিলা করার সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। গাছ কাটার সরঞ্জাম থেকে সব তৈরি।

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর, দাঁতন, নারায়ণগড়, সবং, ডেবরা, ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ অঞ্চল এর আগে বুলবুল আর আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবার।  

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget