এক্সপ্লোর

এনসিটিই নিয়ম মেনেই প্রাথমিকে টেট, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

কলকাতা: ক’দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে, নতুন করে প্রাথমিকে টেটে নেওয়া হবে। এবার একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষা নিতে বলল সরকার। সূত্রের খবর, সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিটিই-র নিয়ম মেনেই হবে টেট। সেক্ষেত্রে প্রশিক্ষিতরাই আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এ বছর যারা প্রশিক্ষণের চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী, তাঁরাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এমনকী রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই থেকে ডিএড উত্তীর্ণদের আবেদনও গ্রাহ্য হবে। এনসিটিই-র বিধি অনুযায়ী, টেটে প্রশিক্ষণ বাধ্যতামূলক। এ রাজ্যের ক্ষেত্রে প্রশিক্ষণে ছাড়ের সময়সীমা পেরিয়ে গিয়েছে ২০১৬-র ৩১ মার্চ। তাই আর নতুন করে আবেদন নয়, প্রশিক্ষণ ছাড়া আর টেট নেবে না রাজ্য। পর্ষদ সূত্রে খবর, প্রশিক্ষণ এবং উচ্চমাধ্যমিক স্তরে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। মে মাস থেকে আবেদন করা যাবে অনলাইনে। এছাড়াও লিখিত আবেদনের সংস্থান থাকছে। অগাস্টে হতে পারে প্রাথমিক টেট। রাজ্যে প্রাথমিকে টেট হয়েছে দু’বার। ২টি পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩৪ লক্ষ পরীক্ষার্থী। সম্প্রতি প্রাথমিকে ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হয়েছে। তারই মধ্যে নতুন করে টেট নেওয়ার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। প্রাথমিকে আর কত শিক্ষক নিয়োগ করতে পারবে সরকার? পর্ষদ সূত্রে খবর, এখনও প্রায় ২৫ হাজার শূন্যপদে নিয়োগ সম্ভব। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, সদ্যনিযুক্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল চেকআপ করাতে হবে। এ বিষয়ে শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget