এক্সপ্লোর

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ উত্তরপাড়ায়, দড়িতে টানা গাড়ি নিয়ে বিয়ে করতে গেলেন বর

নেতৃত্বে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: সেঞ্চুরি পার করেও বিরাম নেই। রোজই বাড়ছে জ্বালানি তেলের দাম। সেই প্রতিবাদে রবিবারও রাস্তায় নেমেছে তৃণমূল। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিক প্রতিবাদে এবা অভিনব বিক্ষোভ উত্তরপাড়া জি টি রোড।

১০০-র কোটা পেরিয়ে গিয়েছে জ্বালানির দাম। তাতে তীব্র প্রতিবাদ জানাতে বর সাজিয়ে এক ব্যক্তিকে গাড়িতে বসিয়ে, দড়ি দিয়ে টানা হল সেই গাড়ি। এ ভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ করল উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক।

বিক্ষোভে সামিল হন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি নিজেই দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে যান। এ প্রসঙ্গে বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, 'পেট্রোলের দাম ১০১, গ্যাস ৯০০, এই অবস্থায় কাউকে তেল দেওয়াও যাবে না, সর্ষের তেলও ২০০ টাকা।' 

এ দিন তিনি কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, 'কেন্দ্রীয় সরকার এমন একটা ব্যবস্থা করছে হয় সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে,আর না হয় চোর ডাকাতে পরিণত হবে।' তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় সরকারের লজ্জা করা উচিত। একটা রাজ্যে হেরে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারছে।' 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। এ দিন পাইকপাড়াতেও বিক্ষোভ দেখায় তৃণমূল। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারের কাটআউট ও ছড়া লেখা পোস্টার নিয়ে অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা। 

বাগুইআটিতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামানো হয় নৌকা। বাগুইআটি মোড়ে চলতে থাকে তৃণমূলের অভিনব বিক্ষোভ। কাঠের উনুনে চলে রান্না। উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি। 

পূর্ব বর্ধমানের ছবিটাও খানিকটা একই। পূর্ব বর্ধমানের মেমারিতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের প্রতিবাদে সামিল হলেন বেসরকারি অ্যাম্বুল্যান্সে চালকরা। সেইসময় মেমারি গ্রামীণ হাসপাতালে ছিল না কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স। 

পেট্রোল, ডিজেল-সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের বিধানসভা এলাকায় সাইকেল নিয়ে ঘুরলেন ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন ব্যারাকপুর বটতলা থেকে তালপুকুর হয়ে টিটাগড়ে গিয়ে শেষ হয় এই র‌্যালি। সঙ্গে সামিল হন বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও তৃণমূল কর্মীরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget