এক্সপ্লোর

কর্তাদের কাজে 'গাফিলতি', মাঝপথেই জেলা প্রশাসনিক বৈঠক ছাড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পুরুলিয়া: কী কাজ করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, তার স্পষ্ট নির্দেশিকা ছিল। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মাঝ পথেই বৈঠক ছাড়লেন। বলে গেলেন, স্যরি, আমি বলতে বাধ্য হচ্ছি, কোনও কাজ হয়নি। সেই জন্য আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। বুধবার ছিল পুরুলিয়ার জেলা প্রশাসনিক বৈঠক। বিকেল সোয়া ৫টায় বৈঠক শুরু হয়। পৌনে ৬টায় বৈঠক ছেড়ে বেড়িয়ে যান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই দফতর ধরে ধরে কাজের হিসেব চান মুখ্যমন্ত্রী। দেখা যায়. অধিকাংশ দফতরের কাজই প্রত্যাশামতো হয়নি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বৈঠক ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। ক্ষমতায় আসার পর থেকে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ১০০টিরও বেশি এই ধরনের বৈঠক করেছেন তিনি। কিন্তু মাঝপথ থেকে বেরিয়ে আসা এই প্রথম। অভিযোগ, ১০০ দিনের কাজ, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথীর মতো সামাজিক প্রকল্পগুলোর কাজও ঠিকঠাকভাবে করতে পারেনি পুরুলিয়া জেলা প্রশাসন। ৩ তারিখ থেকে জেলাসফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার আগে বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সভাও করেন সেখানে। বলেন, কথা কম কাজ বেশি করতে হবে। বুঝিয়ে দেন, উন্নয়নের প্রশ্নে কোনও আপোস নয়। পর্যবেক্ষকদের একাংশের মতে, বৈঠক ছেড়ে বেড়িয়ে কার্যত রাজ্যের প্রশাসনিক মহলকে এই বার্তাই দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছেন উন্নয়নই তাঁর পাখির চোখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget