এক্সপ্লোর

Rabindranath Tagore Controversy: "এতদিন রবীন্দ্রনাথকে নিয়ে ধান্দা করেছে তৃণমূল", বিস্ফোরক দিলীপ, "ওরাই এমন কথা ভাবতে পারে", পাল্টা সৌগত

"রবীন্দ্রনাথের পদবি ঠাকুর না হয়ে অম্বানি বা আদানি হলে খুশি হত বিজেপি", কটাক্ষ তৃণমূল সাংসদের

কলকাতা: বিশ্বভারতীর শতবার্ষিকী উপলক্ষ্যে নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণের পর ২৪ ঘণ্টা কেটে গেছে। কিন্তু, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতাকে নিয়ে তৃণমূল-বিজেপির তরজার আঁচ এখনও সপ্তমে।

বৃহস্পতিবারের ভাষণে নরেন্দ্র মোদি কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুজরাতের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছেন। বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শই গুজরাত যেতেন। ওখানে বেশ লম্বা সময় কাটিয়েছেন। আহমেদাবাদে থাকাকালীন ‘বন্দি ও অমর ’ ও ‘নীরব রজনী দেখো’ লিখেছিলেন।

আবার কখনও প্রধানমন্ত্রী রবীন্দ্র-ভাবনার সঙ্গে আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকাল স্লোগান জুড়ে দেন। বলেছেন, যখন আমরা আত্মনির্ভরতার কথা বলি, যখন আত্মবিশ্বাসের কথা বলি, মহামারির জন্য মেলায় যে সব শিল্পী আসতেন, তাঁরা আসতে পারেননি, এই মহামারি আমাদের শিখিয়েছে, ভোকাল ফর লোকাল, বিশ্বভারতীর কথা বলতে গেলে এখানে ঐতিহাসিক পৌষমেলা হতে পারেনি, আমাদের নতুন লক্ষ্য তৈরি করতে হবে, সেই যাত্রায় আমাদের পাথেয় হবে গুরুদেবেরই ভাবনা।

তৃণমূলের কটাক্ষ, বিধানসভা ভোটের আগে বাঙালির মন জয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যবহার করছে বিজেপি। সৌগত রায় বলেন, বিজেপি-র তো কোনও আইকন নেই। কারন ওরা তো ফ্রিডম স্ট্রাগলে অংশ নেয়নি। জনসঙ্ঘ, আরএসএস কেউ না। ওরা শ্যামাপ্রসাদের নাম নেন। উনিও জেলে যাননি। সাভারকার মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। তারা আজ অরবিন্দ, রবীন্দ্রনাথের কথা বলছেন।

পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জনতা পার্টি যে রাজ্যে যায় সেখানকার মানুষ মহাপুরুষদের সম্মান করে। ওরা পেটেন্ট করেছেন নাকি। যারা এতদিন রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করছিলেন, তাঁদের মনে হচ্ছে রবীন্দ্রনাথকে কেউ ছিনিয়ে নিচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে ধান্দা করছে তৃণমূল কংগ্রেস। এতদিন দোকান চালিয়েছে এখন ভয় পাচ্ছেন কেন। বিজেপি সব মহাপুরুষের কথা বলে। সকলকে যোগ্য সম্মান দেয়। প্যাটেলের মূর্তি করেছে। আমি যদি প্রশ্ন করি আপনারা মহাপুরুষদের মূর্তি করেননি কেন।

উত্তরে সৌগত রায়ের কটাক্ষ, রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা ওরাই ভাবতে পারে। সৌগত বলেন, রবীন্দ্রনাথ নিয়ে দিলীপ কিছু বলেছেন, এটাই আশ্চর্যের। ওনার স্কুলিং তো আরএসএস-এ। আমার মনে হয় না, আরএসএস-এর ক্যাম্পে রবীন্দ্রনাথ শেখানো হয়। ওদের রবীন্দ্রনাথ সম্পর্কে কিছুই জানা নেই। দিলীপবাবুর ন্যূনতম বুদ্ধি থাকলে বুঝতেন, রবীন্দ্রনাথের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে যুক্ত করা যায় না। তবে, আমার ধারণা, রবীন্দ্রনাথের পদবি ঠাকুর না হয়ে অম্বানি বা আদানি হলে খুশি হতেন ওরা।

সব মিলিয়ে বাংলার বিধানসভা ভোটের আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget