এক্সপ্লোর

বেগুনকোদরের 'ভৌতিক' তকমা মিথ্যে, স্টেশনে রাত কাটিয়ে জানালেন যুক্তিবাদীরা

বেগুনকোদর: বেগুনকোদর স্টেশনে ভূতের উপদ্রবের কোনও সত্যতা নেই বলে জানালেন যুক্তিবাদীরা।   পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় ঘেঁষা ছোট্ট স্টেশন বেগুনকোদর। এতদিন 'ভূতুড়ে' স্টেশন হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এই স্টেশন। সেই ১৯৬৭ থেকে। ওই বছর এক রাতে রেল লাইন ধরে সাদা পোশাক পরা একজন মহিলাকে হেঁটে যেতে দেখে স্টেশন মাস্টার মারা গিয়েছিলেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। ওই মহিলা কয়েক বছর আগে আত্মহত্যা করেছিলেন বলে দাবি। এরপর থেকেই যাত্রীরা স্টেশনটি এড়িয়ে চলতে শুরু করেন। 'ভূতুড়ে' তকমা সেঁটে যায় বেগুনকোদর স্টেশনের সঙ্গে। রেলওয়ের রেকর্ডেও এই তকমা পায় স্টেশনটি। তারপর থেকে ৪২ বছর ধরে বন্ধ ছিল স্টেশনটি। ২০০৯-এ তত্কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেশনটি ফের চালু করেন। তবে ভূতের ভয় যাত্রীদের পিছু ছাড়েনি। বিকেল পাঁচটার পরই এই স্টেশনে আর যাতাযাত আর করেন না যাত্রীরা। ভৌতিক উপদ্রবের ভয়েই যাত্রীরা বগুনকোদরকে এড়িয়ে চলেন। এবার সেই 'ভূতুড়ে' স্টেশনে গিয়েই একটা রাত কাটিয়ে এলেন যুক্তিবাদীদের ৯ সদস্যের একটি দল। যুক্তিবাদী সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ওই নয় সদস্য জানার চেষ্টা করলেন, বেগুন কোদরের ওই ভূতুড়ে তকমার কারণ। টর্চ, ডিজিটাল কম্পাস, ক্যামেরা হাতিয়ার করে তাঁরা ফাঁস করলেন ভৌতিক উপদ্রবের নামে আসল ঘটনার কথা। তাঁদের প্রহরায় ছিল পুলিশ। যুক্তিবাদী দলের নেতৃত্বে ছিলেন নয়ন মুখোপাধ্যায়। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার রাত ১১ টা থেকে পরদিন সকাল পর্যন্ত তাঁরা ওই স্টেশনে ছিলেন। কিন্তু কোনও আধিভৌতিক ঘটনা তাঁরা দেখতে পাননি। তাঁরা চোখে কোনও মহিলা বা স্টেশন মাস্টারের ভূত দেখতে পাননি। নয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, শুধুমাত্র স্টেশন সংলগ্ন কুয়োয় একটি সাপ দেখতে পান তাঁরা। সেই রাতেই স্টেশন ভবনের পিছন থেকে বিকট শব্দ শুনতে পান যুক্তিবাদী দলের সদস্যরা। সঙ্গে সঙ্গে শব্দ লক্ষ্য করে ছুটে যান তাঁরা। আশেপাশের ঝোপঝাড়ে টর্চের আলো ফেলে রাত দুটো নাগাদ চার-পাঁচজন লোককে দেখতে পান তাঁরা। ওই লোকগুলি ভুত নয়, স্থানীয় বাসিন্দা বলেই মনে হয়েছে যুক্তিবাদী দলের সদস্যদের। টর্চের আলো দেখতে পেয়েই পিঠটান দেন তাঁরা। তাঁদের তাড়াও করা হয়। কিন্তু কিছু দূর গিয়ে অন্ধকারে মিলিয়ে যান ওই ব্যক্তিরা। নয়ন বলেছেন, কিছু লোক ওই স্টেশনটি সম্বন্ধে কৌতুহল যাতে বজায় থাকে সেজন্য সচেষ্ট। কারণ, এর ফলে অনেকেই আগ্রহী হয়ে এখানে আসতেন এবং বিকট আওয়াজ করে তাঁদের তাড়িয়ে তাঁদের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার মতলবেই এই চেষ্টা বলে মনে করেন তিনি। স্টেশন চত্বরে রাখা ডিজিটাল কম্পাস ও ক্যামেরায় অস্বাভাবিক কিছুই ধরা পড়েনি। পুরুলিয়ার জেলা পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়েছেন, যুক্তিবাদী দলের সদস্যরা সুরক্ষা চেয়েছিলেন। তাঁদের তা দেওয়া হয়। তিনি আরও বলেছেন, বেগুনকোদর স্টেশনের ভৌতিক তকমা সম্পর্কে অবগত পুলিশ ও প্রশাসন। সম্প্রতি ওই এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশ। জনগনের মধ্যেও সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget