এক্সপ্লোর

মমতার আবদনে মান্যতা, নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ

গত মাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। বিচারপতি চন্দর এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সৌভিক মজুমদার,কলকাতা: নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। এই মামলা না শোনার জন্য তাঁকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলার শুনানি শেষ হয় গত ২৪ জুন। গত মাসেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। অন্য এজলাসে মামলা সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদনও করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরর তরফে। তবে সরে দাঁড়ানোর আগে বিচারপতি এবং বিচারবিভাগের মানহানির অভিযোগে মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন তিনি। 

গত মাসে বিচারপতির কৌশিক চন্দের এজলাস থেকে নন্দীগ্রাম-গননা মামলা সরানোর আর্জি জানানো হয়। মামলা সরানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কৌশিক চন্দের সঙ্গে একসময় বিজেপির সঙ্গে সক্রিয় যোগাযোগ ছিল, তাই অন্য বিচারপতির কাছে নন্দীগ্রাম গণনা মামলা সরানো হোক, এই মর্মেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এজলাস বদলের আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

আজ বিচারপতি চন্দ জানিয়ে দেন, তিনি মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন।  সেইসঙ্গেই তিনি নির্দেশ দেন, যেহেতু স্থায়ী বিচারপতি হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নিজের আপত্তির কথা প্রকাশ্যে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে বিচারপতি ও বিচারবিভাগের মানহানি হয়েছে।  তাই মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হল। এই টাকা জমা দিতে হবে বার কাউন্সিলে।  তবে ইতিমধ্যেই তৃণমূলের তরফে জরিমানার নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে। নন্দীগ্রাম মামলা থেকে বিচারপতি কৌশিক চন্দ সরে দাঁড়ানোয়  এখন মামলাটি যাবে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনিই ঠিক করবেন এরপর কোন বিচারপতির এজলাসে মামলার শুনানি হবে।  

এ নিয়ে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, "আমরা বাঁচি এবং শিখি। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে সত্যি বলার মাসুল হল ৫ লক্ষ টাকা!  আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে মিথ্যে প্রচারের কোনও মূল্য লাগে না! বুঝতে পারছেন তো? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।" 

দিলীপ ঘোষের সঙ্গে মামলার বিচারপতির একটি ছবি পোস্ট করে ট্যুইট আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইট করেছিলেন। তিনি লেখেন,  'বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়ে বলছি, বিচারপতি কৌশিক চন্দকে নন্দীগ্রাম মামলার শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিচারপতি কৌশিক চন্দ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি ট্যুইট করে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। 

উল্লেখ্য, গত ২ মে  বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। নন্দীগ্রামে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পরই তিনি জানিয়েছিলেন, একে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যাস বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। তৃণমূলনেত্রী বলেন, "৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে কী করে শূন্য হয়ে যায়? ইচ্ছা করে সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। না হলে সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কী ভাবে হয়?" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget