এক্সপ্লোর

বিহারগামী যোগবাণী এক্সপ্রেসে ডাকাতি, যাত্রী বিক্ষোভে উত্তাল মালদা স্টেশন

মালদা: বিহারগামী যোগবাণী এক্সপ্রেসে ডাকাতির ঘটনা ঘিরে মালদা স্টেশনে ধুন্ধুমার। চলন্ত ট্রেনে লুঠপাটের পর ২ জন পালালেও, যাত্রীদের হাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। যাত্রীরা অভিযোগ করেন, টিকিট পরীক্ষকের সাহায্যে ট্রেনে ওঠে দুষ্কৃতীরা। নিরাপত্তাহীনতার অভিযোগে তুমুল যাত্রী বিক্ষোভ শুরু হয় মালদা স্টেশনে। বিক্ষোভ ঠেকাতে প্ল্যাটফর্মেই যাত্রীদের ওপর লাঠিচার্জ করে আরপিএফ। যাত্রীরা জানিয়েছেন, রামপুরহাট থেকে জনা তিনেক দুষ্কৃতী যাত্রী সেজে ট্রেনে ওঠে। স্টেশন ছাড়াতেই স্বমূর্তি ধারণ করে তারা। যাত্রীদের অভিযোগ, ধারালো অস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা, গয়না-সহ মূল্যবান জিনিসপত্র লুঠ করা হয়। চলন্ত ট্রেনে ঘণ্টাখানেক ধরে চলে তাণ্ডব। পরের স্টেশন আসতেই চম্পট দেয় ২ দুষ্কৃতী। ধরা পড়ে একজন। যাত্রীদের চাঞ্চল্যকর অভিযোগ, কর্তব্যরত টিকিট পরীক্ষকের হাত না থাকলে, এমন ঘটনা কিছুতেই ঘটত না! শনিবার ভোরে ট্রেন মালদা স্টেশন পৌঁছতেই যাত্রীরা অভিযুক্ত যুবককে নিয়ে আরপিএফ-এর কাছে যান। অভিযোগ, বারবার, অনুরোধ সত্বেও আরপিএফ তাঁদের কোনও সাহায্য করেনি। অভিযুক্ত যুবককে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই নিয়ে যাত্রী ও আরপিএফ-এর মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে আরপিএফ। কয়েকজন যাত্রীর কলার ধরে টানাটানি, এমনকি চড়ও মারতে দেখা যায়। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা মালদা স্টেশনে আটকে থাকে যোগবাণী এক্সপ্রেস। শেষপর্যন্ত স্টেশন ম্যানেজার ও জিআরপি’র মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget