এক্সপ্লোর

বয়ানে 'অসঙ্গতি', রোজভ্যালিকাণ্ডে টানা জেরার পর গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পাল

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে তাপস পালকে টানা জেরার পর গ্রেফতার করল সিবিআই। এর আগে সিবিআইয়ের তলব পেয়ে এদিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে স্ত্রী ও আইনজীবীকে নিয়ে পৌঁছন তাপস পাল। দুদফায় জেরায় তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়া যায় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। দু’দফায়  ৪ ঘন্টা জেরা করা হয় তৃণমূল সাংসদকে। তাঁর দেওয়া নথির ভিত্তিতে বয়ান রেকর্ড করা হয়।  বেশ কিছু প্রশ্নের উত্তর তাপস এড়িয়ে যান বলে সিবিআই সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর, ২০১১-১২ সালে রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। সেসময় কয়েকমাস রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর ছিলেন তাপস। তাঁর সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছিল, তা জানতে চান তদন্তকারীরা। ২০১০ সালে সেবি ও আরবিআই-কে চিঠি দিয়ে রাজ্যে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তের কথা জানিয়েছিলেন তাপস পাল। চিঠিতে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় নাম ছিল না রোজভ্যালির। তদন্তকারীরা জানতে চান, এর পিছনে কি অন্য উদ্দেশ্য ছিল? সিবিআইয়ের প্রশ্ন, সংস্থার ডিরেক্টর হয়েও রোজভ্যালির ব্যবসার ধরন কি জানতেন না তাপস? রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সঙ্গেও তাপস পালের আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ মিলেছে। এনিয়েও জানতে চান তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় একাধিক তৃণমূল নেতা ও প্রতিনিধিকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে তাঁদের অনেকেই জামিনে ছাড়া পেয়েছেন। সারদা ও রোজভ্যালির তদন্তে সিবিআইয়ের তত্পরতায় বেশ কয়েক মাস ধরেই টান পড়েছিল। দুটি তদন্তেই এতদিন কোনও অগ্রগতির খবর পাওয়া যায়নি। এরইমধ্যে নোট বাতিলের জেরে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। এরপরই সিবিআই তাপস ছাড়াও তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়কেও নোটিশ পাঠায়। নোট বাতিলের জেরে মমতার তীব্র বিরোধিতার মুখে তৃণমূলের ওপর চাপ বাড়াতে কেন্দ্রের নির্দেশে সারদা ও রোজভ্যালি নিয়ে সিবিআইয়ের এই নতুন তত্পরতা দেখা যাচ্ছে কিনা সেই প্রশ্নও উঠেছে। ইতিমধ্যে মমতা মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেছেন, কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করলেই ভয় দেখানো হচ্ছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget