এক্সপ্লোর

‘সংস্কৃত সব থেকে বেশি ব্যবহৃত এবং বৈজ্ঞানিক ভাষা’, খড়গপুর আইআইটি-র সমাবর্তনে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

৫০০০ বছর আগে আবিষ্কৃত এই ভাষাই হল পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত এবং বৈজ্ঞানিক ভাষা, তা কম্পিউটারেও পাঠযোগ্য।

খড়গপুর: হিব্রু নয়, পৃথিবীর প্রাচীনতম ভাষা হল সংস্কৃত। আর ৫০০০ বছর আগে আবিষ্কৃত এই ভাষাই হল পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত এবং বৈজ্ঞানিক ভাষা, তা কম্পিউটারেও পাঠযোগ্য। এই মন্তব্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের। খড়গপুর আইআইটি-র ৬৫তম সমাবর্তন অনুষ্ঠানে সংস্কৃত ভাষা নিয়ে এমনই দাবি রেখে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। আইআইটি পড়ুয়াদের সামনে বক্তৃতায় কেন্দ্রীয় মন্ত্রী সংস্কৃত-কে ‘পৃথিবীর প্রথম ভাষা’ হিসেবে মন্তব্য তো করলেনই, একই সঙ্গে বলে গেলেন, “গঙ্গা আমাদের মা। আমাদের জীবন।”

তাঁর কথায়, স্বদেশ চেতনার সঙ্গে মিলেমিশে রয়েছে বিজ্ঞান এবং জ্ঞান। মন্ত্রীর বক্তব্য, ভারতই প্রথম যোগ ও আয়ুরর্বেদ আবিষ্কার করে। এর নেপথ্যেও ‘বিজ্ঞান রয়েছে’ বলে দাবি করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। হিমালয় নিয়ে মন্ত্রীর মন্তব্য, এই বিরাট হিমশৈল শিবের মতো গরল ধারণ করছে। হিমালয় ‘নীলকণ্ঠ’, পৃথিবীর সমস্ত বিষপান করে দূষণ থেকে রক্ষা করছে, মন্তব্য রমেশ পোখরিয়াল নিশঙ্কের।

খড়গপুর আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানেই মোদী মন্ত্রিসভার এই সদস্য দাবি করেন, ভারত অর্থনৈতিক উন্নয়নে চীনকেও পিছনে ফেলে দিচ্ছে। এমনকি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে ভারত।

দেশে শিক্ষার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এই সরকার পদক্ষেপ নিয়েছে এবং এতে লাখ লাখ ছাত্র উপকৃত হবে বলে দাবি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য মোদী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য, ৪২ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে উপকৃত হবে ৩ কোটি ২৭ লাখ পড়ুয়া, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।  তিনি আরও জানিয়েছেন, ৩৩ বছর পর কেন্দ্র শিক্ষানীতিতে বদল এনেছে। পাঠ্যক্রমেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। বাজার চাদিদা অনুযায়ী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে যে ‘স্মার্ট ক্লাস’ চালু হয়েছে, সে বিষয়েও তথ্য তুলে ধরেন মন্ত্রী।

উল্লেখ্য, এবছর ৩৭২জন পড়ুয়াকে পিএইচচি ডিগ্রি দেওয়া হয়েছে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ। আইআইটি খড়গপুরের ডিরেক্টর শ্রীমন কুমার ভট্টাচার্য জানিয়েছেন, এই সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ৮০২ জন পড়ুয়াকে বি-টেক এবং এম-টেক ডিগ্রি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, খড়গপুর আইআইটি দেশের গর্ব। বিভিন্ন ক্ষেত্রেই এই প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব উঠে এসেছে। আগামী দিনেও এই কৃতিত্ব থাকবে বলেই আশাবাদী মন্ত্রী নিশঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget