এক্সপ্লোর

বাদুড়িয়ায় টহল আধাসেনার, ‘মিলে মিশে থাকতে চাই’, বলছেন এলাকাবাসীরা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটে অশান্তির পর বুথে বুথে শান্তি বাহিনী তৈরির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। শান্তি চাইছে বসিরহাট-বাদুরিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষও। হিন্দু হোক কিংবা মুসলমান। দুষ্কৃতী তাণ্ডবের সমালোচনায় সরব সকলেই।

সোশাল মিডিয়ায় একটা আপত্তিকর পোস্ট। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও অগ্নিগর্ভ পরিস্থিতি। আগুন, গাড়ি ভাঙচুর। বসিরহাট, বাদুড়িয়া-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় অশান্তি।

কিন্তু, গত কয়েকদিন ধরে চলা এই দুষ্কৃতী তাণ্ডবে সায় নেই এলাকাবাসীর বড় অংশেরই। হিন্দু হোক কিংবা মুসলমান। দুষ্কৃতী তাণ্ডবের সমালোচনায় সরব সকলেই। তাঁরা বলছেন, এসব বন্ধ হোক। এক স্থানীয় বাসিন্দা বললেন, হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি। একসঙ্গেই থাকতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ চলছে। সবপক্ষই যুদ্ধংদেহী মেজাজে।

কিন্তু বসিরহাট ও বাদুরিয়ার সব সম্প্রদায়ের মানুষই বলছে, এবার শান্তি ফিরুক এলাকায়। কারণ, অশান্তিতে ক্ষতি হয় সাধারণ মানুষেরই। এক স্থানীয় বাসিন্দা বললেন, আমরা মিলে মিশে থাকতে চাই। আরেকজন বললেন, শান্তি চাই। হিন্দু-মুসলমান ভাই-ভাই।

জায়গায় জায়গায় দুই গোষ্ঠীর জটলা যেমন রয়েছে, তেমনই সাধারণ মানুষও একযোগে বলছে অচলাবস্থার অবসান হোক। একজন বললেন, প্রশাসন বিচার করুক। আমাদের রক্ত দেখে কাজে যাই না।

গত কয়েকদিনের সংঘর্ষে এখনও থমথমে বসিরহাট-বাদুরিয়া-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা। বন্ধ দোকানপাট! শুনশান রাস্তাঘাট! জনজীবনে তীব্র আতঙ্ক। নিজের এলাকাতেই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ! ব্যাহত জনজীবন। প্রয়োজন সত্ত্বেও জরুরি কাজে বাইরে বেরোতে পারছেন না মানুষ।

সকালের দিকে তেমনভাবে পুলিশের দেখা না মিললেও, বেলা বারোটার পর সক্রিয় হয় তারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বেশ কয়েকটি জায়গায় টহল দেয় পুলিশ। বিএসএফ এলাকা ঘুরছে। চারদিক থমথমে।

তবে বাস্তবে দেখা গিয়েছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যেখানে টহল দিয়েছে, সেইসময় সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু অশান্তি ছড়িয়েছে অন্য জায়গায়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক প্রচারের জেরে পরিস্থিতি যাতে আরও অশান্ত না হয়, তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাদুড়িয়া, বসিরহাট, দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, বসিরহাট-বাদুরিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বুথে বুথে শান্তিবাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, বুথে বুথে শান্তিবাহিনী তৈরি হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় হয়েছে প্রশাসন। পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব শান্তি ও সুস্থিতি ফেরানো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget