এক্সপ্লোর
জলপাইগুড়িতে গৃহস্থের ঘরে গোখরোর আতঙ্ক, অল্পের জন্যে রক্ষা পেলেন গৃহকর্তা

জলপাইগুড়ি: গৃহস্থের ঘরে গোখরো’র আতঙ্ক! অল্পের জন্যে রক্ষা পেলেন গৃহকর্তা! গতকাল রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাগুড়ির রাজগঞ্জের শিকারপুর বনবস্তিতে। রাতেই ৬ ফুটের গোখরোটিকে উদ্ধার করেন বন কর্মীরা। শনিবার রাত ৮টার সময় নৈশভোজের পর বাড়ির গৃহকর্তা যখন শুতে যাচ্ছেন, বিছানার ওপর কিছু নড়াচড়ার শব্দ পান। লোডশেডিং থাকায় বাইরে গিয়ে মোমবাতি জ্বেলে যখন ঘরে ঢোকেন বিকাশ, তখন গল্পের শঙ্করের মতোই তাঁর চোখ কপালে ওঠে! বিছানায় গোখরো দেখে দেরি না করে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন বিকাশ। রাতেই বন কর্মীরা গিয়ে গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন বিকাশ ওঁরাও!
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















