এক্সপ্লোর

Sonarpur : অব্যাহত সঙ্কট, সোনারপুরে লুডো, মোবাইল গেম খেলে ভ্যাকসিনের লাইনে অপেক্ষা ৩০০ জনের

রাত কাটিয়েছেন কেউ লুডো খেলে কেউ বা মোবাইলে গেম খেলে!

রঞ্জিত হালদার, সোনারপুর : এবার ভ্যাকসিন সঙ্কট দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও।  সোমবার সন্ধে থেকে সোনারপুরের কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েতের ভ্যাকসিন কেন্দ্রে প্রায় ৩০০ জনের লাইন !! অথচ এই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কথা ৭০ জনকে।  বাড়ি থেকে অনেকে চাটাই, বালিশ নিয়ে লাইন দিয়েছেন ভ্যাকসিন কেন্দ্রে।  রাত কাটিয়েছেন কেউ লুডো খেলে কেউ বা মোবাইলে গেম খেলে!! আশা একটাই ভ্যাকসিনটা হয়ে যাবে। 

একইরকম ছবি ধরা পড়ল কলকাতা শহরেও। এসএসকেএম হাসপাতালে আজও ভ্যাকসিন হয়রানি চলছে। অভিযোগ, হাসপাতালে গত  দু’দিন ধরে ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে রয়েছেন কেউ কেউ। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা।  দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান।  তাই ভ্যাকসিন পাননি।

এখনও প্রতিদিন দেশজুড়ে বহু মানুষের প্রাণ কাড়ছে করোনা। অথচ ভ্যাকসিন নিয়ে ভোগান্তি চলছেই! সোমবার কোভিড  ভ্যাকসিন ক্যাম্পের সামনে বিশৃঙ্খলার  ছবি ধরা পড়ে বীরভূমের নলহাটি জুনিয়ার হাই স্কুলে। নলহাটি শহরে  ভ্যাকসিনের  দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। সেই মতো সোমবার সকাল থেকে ভ্যাকসিন ক্যাম্পের সামনে লম্বা লাইন পড়ে। যখন ভ্যাকসিন নেওয়ার জন্য স্কুলের মেন  গেট খুলে দেওয়া হয় তখনই শুরু হয় বিশৃঙ্খলা। পিছনে যারা ছিলেন তারা আগে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু হয়। পড়ে যান বেশ কয়েক জন।  বেশ  কয়েকজন অল্প বিস্তর  আহত হন । ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। পুলিশের সামনে ক্ষোভপ্রকাশ করেন গ্রহীতারা। লাইনে থাকা একাংশ ভ্যাকসিন না নিয়ে ফিরে য়ায়।

এরই মধ্যে সুখবর, অগাস্টে রাজ্যে আসছে, প্রায় ৬৪ লক্ষ কোভিশিল্ড। তবে, তা রাজ্যের চাহিদার তুলনায় অনেক কম। অগাস্টে সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ কোভিশিল্ড বণ্টন করবে কেন্দ্র। টিকা প্রাপ্তির তালিকায় ১ নম্বরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ।যোগী রাজ্য পাবে প্রায় ১ কোটি সাড়ে ৩৫ লক্ষ ভ্যাকসিন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে পাঠানো হচ্ছে ৮১ লক্ষের বেশি ভ্যাকসিন। তৃতীয় স্থানে বিহার। প্রতিবেশী রাজ্য পাচ্ছে প্রায় ৬৫ লক্ষ ভ্যাকসিন। চতুর্থস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে আসছে ৬৪ লক্ষ ভ্যাকসিন।




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget