এক্সপ্লোর

South Dinajpur: সরকারি নির্দেশিকা অমান্য করে বালুরঘাটে খুলল বেসরকারি স্কুল, রীতিমতো চলল ক্লাস, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

বিধি ভাঙা নিয়ে আজব সাফাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের...

মুন্না আগরওয়াল, বালুরঘাট: সরকারি নির্দেশিকাকে অমান্য করে বালুরঘাটে খুলল বেসরকারি স্কুল। বিধি ভাঙা নিয়ে আজব সাফাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের। খবর পেয়েই অবিলম্বে স্কুল বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। 

করোনা আবহে এখনও স্কুল কলেজ খোলার অনুমতি দেয়নি রাজ্য সরকার। করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

কিন্তু সরকারি নির্দেশিকাকে অমান্য করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে খুলে দেওয়া হয়েছিল একটি বেসরকারি স্কুলের তালা। রীতিমতো চলছিল ক্লাস। 

বুধবার বালুরঘাটের বেসরকারি স্কুল অভিযাত্রী শিশু বিদ্যানিকেতনের এই ছবি সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে যায় এলাকায়। 

একদিকে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে করোনার থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ, এই প্রেক্ষাপটে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খোলা হল কেন? 

এই প্রশ্নে আজব সাফাই অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের।  প্রধান শিক্ষিকা রূপালি সাহা বলেন, অভিভাবকরা অনুরোধ করে যে বাচ্চারা বাড়িতে বাচ্চারা পড়াশোনা করেছে না। সেইজন্য স্কুল খোলা হোক। তাই আমরা অভিভাবকদের অনুমতি নিয়ে আজকে স্কুল খুলেছি।

তাঁরাই যে স্কুল কর্তৃপক্ষের কাছে স্কুল খোলার আবেদন জানিয়েছিলেন, তা স্বীকার করে নিয়েছেন অভিভাবকদের একাংশ। তাঁদের পাল্টা প্রশ্ন, দোকানবাজার থেকে অফিস-কাছারি, সব খোলা থাকলেও, স্কুল বন্ধ করে রাখা হয়েছে কেন? 

এক অভিভাবক মাম্পি সরকার বলেন, বাচ্চারা বাড়িতে পড়াশোনা কিছু করছে না। তাই স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হলে আজ স্কুল খোলেন তারা। তাঁদের পাল্টা প্রশ্ন, দোকান, বিভিন্ন অফিস থেকে শুরু করে সব কিছু খোলা রয়েছে। তাহলে বাচ্চাদের স্কুল বন্ধ কেন? বাচ্চাদের কেন ভ্যাকসিন ব্যবস্থা করা হচ্ছে না। এটা হলে কোন সমস্যা হতো না।

বালুরঘাটের এই বেসরকারি স্কুল খোলার খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অবিলম্বে স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাশাসক আয়েশা রানি বলেন, অভিযোগ শোনা মাত্র নির্দিষ্ট আধিকারিক জানানো হয়েছে। এছাড়া নির্দেশ দেওয়া হয় অতি শীঘ্রই ওই স্কুল বন্ধ করার জন্য। কেন তারা স্কুল খুলেছেন, সেই নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিন নার্সারি ও বিভিন্ন শ্রেণি মিলে ১০-১২ জন পড়ুয়া স্কুলে আসে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget