এক্সপ্লোর

ছাত্র খুন: রণক্ষেত্র ডায়মন্ড হারবার, মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বাড়ি-বাড়ি ভাঙচুর, আগুন ক্ষিপ্ত জনতার

ডায়মন্ড হারবার: ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় ডায়মণ্ডহারবারের পশ্চিমপাড়া। এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। প্রতিবাদে মূল অভিযুক্তের পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চোর সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করা হলেও এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিক। ঘটনার পর কেটে গিয়েছে দেড়দিন। যার জেরে এদিন রণক্ষেত্রর চেহারা নেয় ডায়মন্ড হারবার। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে একাধিক বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অবিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা বলেই তাঁকে গ্রেফতার করছে না পুলিশ। এই প্রেক্ষিতে আজ সকালে কলকাতা থেকে কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থর দেহ ডায়মন্ডহারবারের বাহাদুরপুরে পৌঁছতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। etx-iti-student-lynched মূল অভিযুক্ত হরিণডাঙা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তাপস মল্লিক সহ অন্যান্য অভিযুক্তদের বাড়িতে শুরু হয় ভাঙচুর। মূল অভিযুক্তকে না পেয়ে পাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, কৌশিক সোমবার বন্ধুদের সঙ্গে ডায়মণ্ডহারবারে মাসির বাড়ি বেড়াতে যান। ওই দিন এলাকায় একটি চুরি হয়। রাতে কৌশিক বাড়ি থেকে বেরোলে, তাঁকেই চোর সন্দেহে স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিকের নেতৃত্বে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে ওই কলেজছাত্রের মৃত্যু হয়। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় জানান, শাসকের চাপ ছাড়া এ হয় না। মেরুদণ্ড সোজা রাখুক পুলিশ। ভোটের ফল যাই হোক, সমাজবিরোধীদের বিরুদ্ধে চাই একজোট প্রতিরোধ। অন্যদিকে, এই ঘটনায় বাকি ধৃতদের ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার এসিজিএম আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget