এক্সপ্লোর

১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের, পড়ুয়াদের স্কুলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

গত বছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড-আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সেই সঙ্গে এসে গেছে করোনার ভ্যাকসিনও। এই পরিস্থিতিতে স্কুল খোলার দাবি জানান অভিভাবকদের একাংশ।

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ ক্লাস চালুর ভাবনা। ২০২০-র মার্চ থেকে ২০২১-এর ফেব্রুয়ারি। করোনা আবহে, প্রায় ১১ মাস বন্ধ থাকার পর, আগামী ১২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু করার ভাবনা সরকারের। তবে, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হতে পারে ৷ এখনই চালু হচ্ছে না প্রাথমিক বিভাগ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, ‘‘১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের ৷ নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু করার ভাবনা এটুকুই ৷’’

গত বছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড-আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সেই সঙ্গে এসে গেছে করোনার ভ্যাকসিনও। এই পরিস্থিতিতে স্কুল খোলার দাবি জানান অভিভাবকদের একাংশ।

এরইমধ্যে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। ২০২১-এ যারা মাধ্যমিক দেবে, হিসেব মতো, তারা সশরীরে স্কুলে এসে ক্লাস করেছে মাত্র আড়াই মাস। আর যারা উচ্চমাধ্যমিক দেবে, তারা সশরীরে একদিনও ক্লাস করেনি।

প্রস্তুতি বলতে, অনলাইনে বাড়িতে বসে। শেষমেষ, স্বাস্থ্যবিধি মেনে উঁচুক্লাসে সশরীরে পঠনপাঠনের কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘কোভিড বিধি মেনেই চলবে ক্লাস, স্যানিটাইজ করা হচ্ছে। আগামিকাল ভিসিদের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর ঠিক করব। ’’

রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে চিকিত্‍সক, সকলেই। শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, ‘‘সব মেনে যদি করা যায়, তাহলে সংগত।’’

চিকিৎসকরা অনেকেই মনে করছেন, পড়ুয়াদের স্বার্থেই এবার স্কুল খোলার প্রয়োজন রয়েছে ৷ তবে করোনার বিপদ এখনও যায়নি ৷ সাবধানতা অবলম্বন করার তাই অবশ্যই প্রয়োজন রয়েছে ৷ স্কুলের শৌচাগারগুলিও সবসময়ে পরিষ্কার রাখার প্রয়োজন রয়েছে ৷

সরকারের ভাবনাকে সাধুবাদ জানিয়ে ICSE কাউন্সিলের CEO জেরি অ্যারাথুন জানিয়েছেন, কাউন্সিলের অধীন স্কুলগুলিও সশরীরে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারে। প্রয়োজনের ভিত্তিতে পড়ুয়ারা স্কুলে যেতে পারে পড়ুয়ারা। নবম এবং একাদশে বার্ষিক পরীক্ষা সশরীরে নিতে পারে স্কুলগুলি। ICSE ও ISC বোর্ড তাঁদের প্রি বোর্ড এক্সামও সশীরের নিতে পারে। CBSE-ও একই কথা ভাবছে বলে সূত্রের খবর। এদিনই CBSE বোর্ডের টেন ও টুয়েলভ বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে কেন্দ্র। আগামী মে মাসের ৪ তরিখ থেকে শুরু হবে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা। ক্লাস টেনের পরীক্ষা শেষ হবে ৭ই জুন। টুয়েলভের পরীক্ষা শেষ হবে ১১ জুন। উঁচু শ্রেণির ক্লাস চালুর কথা ভাবলেও, নিচু শ্রেণির ক্লাস শুরুর কথা আপাতত ভাবছে না কোনও বোর্ডই।

নবম থেকে দ্বাদশে ক্লাস শুরুর ভাবনা থাকলেও, কলেজ, ইউনিভার্সিটির ক্লাস কবে শুরু হবে, তা নিয়ে বুধবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget