এক্সপ্লোর

Suvendu Adhikari: 'জল্পনা ছড়িয়েছে তৃণমূল, কোনও সাংবাদিক বৈঠক নেই শুভেন্দুর', দাবি ঘনিষ্ঠ নেতার

দক্ষিণ কলকাতার কোনও একটি জায়গা থেকে যা বলার বলবেন শুভেন্দু, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘনিষ্ঠ নেতার

পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক-জল্পনায় জল। কোনও সাংবাদিক বৈঠকই হচ্ছে না বলে জানিয়ে দিলেন নন্দীগ্রাম বিধায়কের ঘনিষ্ঠ নেতা। তবে, এরসঙ্গেই তিনি যা বললেন, তা আরও বেশি ইঙ্গিতপূর্ণ।

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান ঘিরে এখনও ধোঁয়াশা। বেশকিছু দিন ধরেই জল্পনা ছিল, রবিবার অর্থাৎ আজ তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন। সেখা থেকেই অবস্থান স্পষ্ট করার কথা ছিল মন্ত্রিত্বত্যাগী নন্দীগ্রামের বিধায়কের।

কিন্তু, বেলা গড়াতেই সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দেন শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা। তিনি বলেন, ‘দল তাড়ায়নি, আমরাও যাইনি। পদের লোভে দলে নেই, তাড়িয়ে দিলে চলে যাব।’

ওই নেতার দাবি, শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছে তৃণমূল। তবে, এরসঙ্গেই তিনি যোগ করেন, শুভেন্দু যা বলার তা লুকিয়ে নয়, সকলকে ডেকে বলবেন, দক্ষিণ কলকাতার কোনও একটি জায়গা থেকে যা বলার বলবেন।

প্রসঙ্গত, ৮ তারিখ, মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ওই দিনই ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়াও চায়ে পে চর্চাতেও যোগ দেবেন নাড্ডা। ভবানীপুরে দলীয় এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে। এর আগে ২০১৭ সালে কলকাতা সফরে এসে ভবানীপুরে গেছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

কণিষ্ক পণ্ডার এদিনের মন্তব্যের ইঙ্গিত কি সেদিকেই, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলেছে।

২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে মাত্র ৩ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের মধ্যে ছ’টিতে এগিয়ে রয়েছে বিজেপি।

এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে জে পি নাড্ডার ভবানীপুরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে, পুরুলিয়ায় এবার ‘দাদার অনুগামীদের’ কার্যালয় খুলল। শুভেন্দু অধিকারীর অনুগামীদের কার্যালয় উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সহ সভাপতি গৌতম রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget