এক্সপ্লোর

‘বিশ্বভারতীতে সিএএ-র সমর্থনে সভা করতে গিয়ে পড়ুয়াদের হাতে ঘেরাও বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, ‘নৈরাজ্য আর আইনশৃঙ্খলার অবনতি’ ট্যুইট রাজ্যপালের

আজ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে। সভার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের। এই সভাকে কেন্দ্র করেই আজ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতীর ক্যাম্পাস।

বীরভূম: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তর্ক বিতর্কে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। এবার এই আইনের বিরোধিতার আঁচ শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ।  সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সভা করতে গিয়ে পড়ুয়াদের হাতে ঘেরাও হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা ক্যাম্পাসে। আজ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে। সভার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের। এই সভাকে কেন্দ্র করেই আজ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতীর ক্যাম্পাস। বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ বিজেপি সাংসদের বিরোধিতা করে সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন লিপিকা প্রেক্ষাগৃহের সামনে। বিক্ষোভের জেরে সভাস্থল সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রীনিকেতনে সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। বিকেল ৪টের সময় সেখানেই সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সভা শুরু করেন বিজেপির রাজ্যসভার সাংসদ। উপস্থিত ছিলেন দুধকুমার মণ্ডল, দিলীপ ঘোষের মতো বীরভূম জেলা বিজেপি নেতারা। সভা শুরুর খবর পেয়ে বিক্ষোভরত পড়ুয়ারা হাজির হন সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের বাইরে। বিজেপির রাজ্যসভার সাংসদের সভা চলাকালীনই, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সবকটি জানালা খুলে দেন বিক্ষোভকারীরা। আটকে দেওয়া হয় সেমিনার হলের সবকটি দরজা! সভাস্থলেই দীর্ঘক্ষণ আটকে থাকার পর, ভিতর থেকে ট্যুইট করেন স্বপন দাশগুপ্ত। তিনি লেখেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে শান্তিপূর্ণ সভা চলাকালীন যদি হামলা হয়, তখন কেমন লাগে? এটাই এখন ঘটছে বিশ্বভারতীতে। আমাদের একটা ঘরে তালাবন্দি করে রেখেছে উন্মত্ত কিছু মানুষ।’ বিজেপি সাংসদকে ঘেরাওয়ের ঘটনার নিন্দা করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করেন। তিনি লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিশ্বভারতীর উপাচার্যকে কয়েকঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছি। এমন নৈরাজ্য আর আইনশৃঙ্খলার অবনতি, সত্যিই দুশ্চিন্তার।’ অন্য একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা এই ঘটনাতেই বোঝা যাচ্ছে। উদ্বেগের বিষয়। সরকারের উচিত গুরুত্ব দিয়ে দেখা।’ বিকেল ৪টে থেকে রাত ৯টা। ৫ ঘণ্টা ঘেরাওয়ের পর, আন্দোলন প্রত্যাহার করেন বিশ্বভারতীর বিক্ষোভকারী পড়ুয়ারা। ঘেরাওমুক্ত হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, এবং সাংসদ স্বপন দাশগুপ্ত-সহ বিজেপি নেতারা। বিক্ষোভের মুখে জেলাশাসকের গাড়িও আটকেছিলেন ছাত্র-ছাত্রীরা! গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আরএসএস-এর ছাত্রশাখা এবিভিপি-র অনুষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ পড়ুয়াদের হাতে ঘেরাও হয়ে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশ্বভারতীতে কার্যত একই অভিজ্ঞতা হল বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর।

সেরা শিরোনাম

Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget