এক্সপ্লোর

খানাকুলে ১০ মাসের শিশুকে মেরে ঘরের মধ্যেই পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার তান্ত্রিক

খানাকুল:  পুরুলিয়ায় সূচকাণ্ডের পর এবার হুগলির খানাকুল। তন্ত্রসাধনার নামে ১০ মাসের শিশুকে খুনের অভিযোগ। খুন করে পুঁতে দেওয়া হল দেহ। অভিযোগের আঙুল উঠেছে খানাকুলের উদনা গ্রামের বাসিন্দা বিকাশ রায়ের দিকে। যিনি তন্ত্রসাধনা করেন। শুক্রবার ভোরে এই তান্ত্রিককেই গ্রামবাসীরা দেখেন সাইকেলে চেপে গ্রাম ছাড়তে। সঙ্গে এক মহিলা। যিনি অঝোরে কাঁদছিলেন। এতে সন্দেহ হয় গ্রামবাসীদের। তাঁদের দাবি, মহিলাকে জিজ্ঞাসা করতেই সামনে চলে আসে নৃশংস ঘটনার কথা। মহিলা জানান, স্বপ্নাদেশ পেয়েছেন দাবি করে তান্ত্রিক বিকাশ বাবা বলেন, তাঁর ১০ মাসের ছেলেকে দিয়ে দিতে। এতে মহিলার পরিবারের ভাল হবে। ফের সন্তানের মা হতে পারবেন। মহিলার দাবি, এরপর শিশুকে শ্বাসরোধ করে খুন করে তান্ত্রিক বিকাশ। তারপর দেহ ঘরের মধ্যেই পুঁতে দেয়। এ দিন পুলিশ গিয়ে ওই শিশুর দেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের রিতা গাংলি নামে ওই মহিলা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তাঁর ছেলে জন্মের পর থেকেই ভুগছিল। তখন তিনি দূর সম্পর্কের আত্মীয়, তান্ত্রিক বিকাশ রায়ের সঙ্গে যোগাযোগ করেন। চলে আসেন হুগলিতে। বাচ্চাকে নিয়ে মাস দেড়েক ধরে তান্ত্রিকের বাড়িতেই থাকতে শুরু করেন। তারপর থেকে লাগাতার চলত তন্ত্রসাধনা। গ্রামবাসীদের দাবি, তাঁরা প্রায়ই শুনতে পেতেন তান্ত্রিক বিকাশ রায়ের বাড়িতে মন্ত্র পড়া হচ্ছে। মাঝে মাঝে দেখতেন ধোঁয়া বের হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিক-সহ তিনজনকে তারা আটক করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget