এক্সপ্লোর

Tarakeswar temple Update: নতুনভাবে সাজবে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা, সিদ্ধান্ত বৈঠকে

নতুনভাবে ঢেলে সাজানো হবে তারকেশ্বর মন্দির চত্বর। মঙ্গলবার হুগলি জেলাশাসকের দফতরে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের একটি বৈঠক হয়। সেখানেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নতুনভাবে ঢেলে সাজানো হবে তারকেশ্বর মন্দির। মঙ্গলবার হুগলি জেলাশাসকের দফতরে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের একটি বৈঠক হয়। সেখানেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তারকেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে থাকা একাধিক পুকুর সংস্কার করা হবে। সেই সঙ্গে এলাকার সৌন্দর্যায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তারকেশ্বরে ঢোকার মুখেই রণেন খালের উপর দিয়ে যে ব্রিজ রয়েছে তা চওড়া করা হবে। এছাড়াও সেতুর পাশ দিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এই দিনের বৈঠকে যাবতীয় পরিকল্পনার কাজ দ্রুত শুরু করার উদ্য়োগ নেওয়া হয়েছে। 

বৈঠক শেষে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান, পর্ষদের দশম সাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারকেশ্বর মন্দির সংলগ্ন সমগ্র এলাকাকে ঢেলে সাজানো হবে। তিনি বলেন, 'করোনা আবহে বৈঠক দেরীতে হয়েছে। তবে উন্নয়নের কাজ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' শুধু মন্দির সংলগ্ন এলাকা সাজানোই নয়, তারকেশ্বর পুরসভা ও সংলগ্ন দশটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজেও গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও নতুন কিছু কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় উন্নয়ন ঘটলে স্থানীয় বাসিন্দারা যেমন উপকৃত হবেন তেমনই দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদেরও সুবিধা হবে। প্রত্যেকেই তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠনের যথার্থতা অনুভব করতে পারবেন বলে বক্তব্য তাঁর। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক দীপাপ্রিয়া পি, পর্ষদের চেয়ারম্যান ও তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, তারকেশ্বর পুরসভার প্রশাসক স্বপন সামন্ত সহ জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ। 

মন্দির সংলগ্ন অঞ্চলে থাকা একাধিক পুকুর সংস্কারের পাশাপাশি সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তারকেশ্বরে ঢোকার মুখে রণেন খালের উপর থাকা ব্রিজ চওড়া করার পাশাপাশি পাশ দিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। এদিনের বৈঠকে যাবতীয় পরিকল্পনা দ্রুত ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলেছে তারকেশ্বর মন্দির। যদিও মন্দিরে আসা প্রত্যেককে মানতে হচ্ছে কড়া কোভিডবিধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget