এক্সপ্লোর

পরিকল্পনা করেই নৈরাজ্য, বাধ্য হয়েই সিঙ্গুর ছাড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে টাটা

নয়াদিল্লি ও কলকাতা: স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই সিঙ্গুর ছাড়তে হয়েছে। পরিকল্পনা করেই সেখানে নৈরাজ্য তৈরি করা হয়েছিল। মঙ্গলবার সিঙ্গুর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই দাবি করলেন টাটাদের আইনজীবী। যা বিধানসভা ভোটের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর-অস্বস্তি বাড়াতে পারে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। ২০১১ সালে ক্ষমতায় এসে, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিঙ্গুরের জমি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বাস্তবে পাঁচ বছর পর রাজ্যবাসী যখন আরেকটা বিধানসভা ভোটের লাইনে, তখনও সেই সিঙ্গুর মামলা সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে ক’দিন আগে ভোটপ্রচারে সিঙ্গুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার জমি ফেরানোর আশ্বাস দেন। এরপর সিঙ্গুরে ভোট হয়েছে। তার ক’দিন যেতে না যেতেই সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠল সিঙ্গুর মামলা। আর সেখানে সিঙ্গুর ছাড়তে বাধ্য হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকেই আঙুল তুললেন টাটাদের আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চে তাঁরা বলেন, ২০০৮-এ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। ২০১১ সালে মধ্যরাতে অভিযান চালিয়ে জমি দখল করে রাজ্য সরকার। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, আমরা সিঙ্গুর ছেড়ে যাইনি। যেতে বাধ্য করা হয়েছে। সিঙ্গুরে পরিকাঠামো তৈরিতেই কয়েক হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। টাটা মোটরসের এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। পাশাপাশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্যের মধ্যে দিয়ে কি টাটারা ফের বুঝিয়ে দিল যে, সিঙ্গুরে প্রকল্প গড়তে তাঁরা এখনও আগ্রহী? এর আগেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে টাটাদের আইনজীবী একবার বলেন, আমরা জমি ছেড়ে দিইনি৷ আমরা প্রকল্প সম্প্রসারণ করছি৷ প্রথম পর্যায়ে গুজরাতে প্রকল্প শুরু হয়েছে৷ পরের পর্যায়ে প্রকল্পের সম্প্রসারণ হবে৷ সিঙ্গুরে প্রকল্প গড়তে আমরা অত্যন্ত আগ্রহী৷ মঙ্গলবারের মন্তব্যেও কি সেই আগ্রহেরই প্রতিফলন রয়েছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আজ সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget