এক্সপ্লোর
Weather: জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা, ফের ঊর্ধ্বমুখী পারদ
West Bengal weather forecast: শুক্রবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

: ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা সকালের দিকে থাকবে কুয়াশা। শুক্রবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। জাঁকিয়ে শীত এখনও পড়েনি। যদিও আলমারি থেকে বেরিয়েছে শীতের গরম পোশাক। ভোরের দিকে শীত-চাদরের মায়া কাটিয়ে ঘুম থেকে উঠলেও, কুয়াশার চাদর সরছে না বেলা গড়ালেও। কবে আসবে সেই শীত? অপেক্ষায় শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জেরেই ফের বাড়ছে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। সকালের দিকে রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। গত কয়েকদিনের তুলনায় শনিবার কলকাতায় একটু হাল্কা ছিল কুয়াশার চাদর। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি। কুয়াশা ফিকে হতেই ফিরেছে শীতের আমেজ। সামান্য নেমেছে পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দাবি, শনিবার কলকাতায় দাপট কম থাকলেও এখনই কুয়াশার হাত থেকে রেহাই নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে ১১ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। কুয়াশার কারণে শনিবার ভোরে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পিক অ্যাপ ভ্যান রাজ্য সড়কে প্রবল কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির। তবে কুয়াশা কম থাকায় শনিবার শীতের আমেজ ফেরে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতায় ২ ডিগ্রি সেলসিয়াস নেমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামী তিন-চারদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















