এক্সপ্লোর

বিজেপির রথযাত্রা ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমানে

দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান  দুই জেলার দুই প্রান্তে বিজেপির রথযাত্রায় কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

মনোজ বন্দ্যোপাধ্যায় ও রঞ্জিত হালদার: বিজেপির রথযাত্রা এগোনোর সঙ্গে সঙ্গে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। উত্তর ২৪ পরগণা, কলকাতার পর এবার একই রকম অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান জেলা থেকেও। বিজেপির অভিযোগ তাদের শোভাযাত্রার পথে বিক্ষিপ্ত অশান্তি তৈরি করছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান  দুই জেলার দুই প্রান্তে বিজেপির রথযাত্রায় কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

বাঁকুড়ার মেজিয়া থেকে রানিগঞ্জ হয়ে শুক্রবার পশ্চিম বর্ধমানে ঢোকে বিজেপির পরিবর্তন রথ। অন্ডালের দক্ষিণখণ্ড এলাকা রথ পৌঁছতেই কালো পতাকা দেখান একদল। অভিযোগ তারা তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেইসময় রথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিজেপির রথযাত্রাতেও দেখানো হয় কালো পতাকা। ভাঙড়ের বামনঘাটা এলাকায় তৃণমূলের পার্টি অফিসের কাছাকাছি রথ পৌঁছতেই কালো পতাকা দেখান দলের কর্মীরা। কারও হাতে ছিল তৃণমূলের পতাকা। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডারও কাঁধে তুলে নেন কেউ কেউ।

ঝামেলার সময় অবশ্য রথে ছিলেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি জানান, ‘‘জিতব আমরাই। বাংলায় বিজেপি আসছে। তৃণমূল যাচ্ছে ৷’’

বৃহস্পতিবার, ঠাকুরনগরের সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ফের বহিরাগত তকমা দিয়ে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘আমি ভূমিপুত্র, বহিরাগত নই। ভোটের পর প্লেনে করে ওদের গুজরাত, দিল্লি পাঠাব ৷’’

অভিষেকের গড়ে দাঁড়িয়ে যার জবাব দিয়েছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি জানান, মমতার তো কংগ্রেসের সঙ্গে ভাব। অন্যদের সঙ্গে ভাব। তাঁরা বহিরাগত না? সবমিলিয়ে ভোটের আগে বাঙালি বনাম বহিরাগত তত্ত্ব ঘিরে জমি উঠেছে তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget