এক্সপ্লোর

জামাইষষ্ঠীর আগে সুখবর, ইলিশ আনতে মাঝসমুদ্রে পাড়ি দিচ্ছে ট্রলার

সোমবারই ইলিশের খোঁজে পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়ায়ঘাট মত্স্য বন্দর থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছে বেশকিছু ট্রলার।

কলকাতা: সামনের সপ্তাহে জামাইষষ্ঠী। তার আগে, ইলিশপ্রেমী বাঙালির জন্য সুখবর। সোমবারই দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়ায়ঘাট মত্স্য বন্দর থেকে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিচ্ছে বেশকিছু ট্রলার। জামাইষষ্ঠীর আগেই ফিরে আসবে সেগুলি।

ঝিরঝিরে বৃষ্টি, সেই সঙ্গে পাতে ইলিশ। বর্ষাদিনে বাঙালির অন্যতম প্রিয় কম্বিনেশন। এর ওপর আবার, সামনের সপ্তাহে জামাইষষ্ঠী। সেই দিনে যদি পাতে থাকে রূপোলি ফসল, তাহলে তো আর কথাই নেই। আসার কথা শোনাচ্ছেন মত্স্যজীবীরাও।

সোমবারই ইলিশের খোঁজে পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়ায়ঘাট মত্স্য বন্দর থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছে বেশকিছু ট্রলার। জামাইষষ্ঠীর কথা ভেবে, ১-২ দিনের মধ্যেই ফিরে আসবে ট্রলারগুলি। 

পেটুয়াঘাটের মত্স্যজীবী উত্পল মাইতি জানাচ্ছেন, মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ফিশিংয়ের ব্র্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে আগামী ১৪ তারিখ। তাই ১৪ তারিখেই এই সমস্ত ট্রলার সমুদ্রে উদ্দেশ্যে পাড়ি দেবে রুপালি ইলিশের খোঁজে। জামাইষষ্ঠীর জন্য তাড়াতাড়ি ফিরে আসব।

তবে, এরইমধ্যে নতুন সমস্যায় পড়েছেন মত্স্যজীবীরা। ঘূর্ণিঝড়ের জেরে, বিকল হয়ে পড়েছে একাধিক বরফকল। ফলে, মাছ সংরক্ষণের জন্য বেশি টাকায় বরফ কিনতে হচ্ছে।  

ট্রলার কর্মী কালীপদ দাস বলছেন, বরফের সমস্যা। তাও যাচ্ছি, এই সময় অনেক মাছ পাব। ট্রলার মালিক কার্তিক সাউ-এর কথায় বরফের চাহিদা বেড়েছে অনেকটাই। ইয়াসের দাপটে সমুদ্র উপকূলবর্তী এলাকার অধিকাংশ বরফকল এখন বিকল। তাই চাহিদা থাকায় তত্ত্ব দিয়ে বাড়ছে বরফের দাম। তবুও ভোজনরসিক বাঙালির পাতে জামাইষষ্ঠীতে রুপোলি ইলিশ তুলে দিতে বদ্ধপরিকর ট্রলার মালিকরা।

উল্লেখ্য, জামাইষষ্ঠীর আগে ওড়িশা থেকে দিঘায় ২টন ইলিশ এসেছে ইতিমধ্যেই। দিঘার ব্যবসায়ী মহল সূত্রে খবর, এখন থেকে ইলিশের এরকম আমদানি চলতে থাকবে। বৃহস্পতিবার ওইসব ইলিশ এসেছে দিঘা-ওড়িশা সীমান্তের 'বিকেপি' মাছের আড়তে। 

ওড়িশা থেকে আসা ইলিশগুলোর ওজন ৩০০ গ্রাম থেকে ১ কেজি। ৩০০ গ্রাম ওজনের কেজি প্রতি ইলিশের দাম ৩০০ টাকা। অন্যদিকে, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০ টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশের দাম হাজার টাকা কেজি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget