এক্সপ্লোর

এবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

শিখা চট্টোপাধ্যায় বলেন, 'আগামী দিন আমরা চাইছি এখানে কেন্দ্রশাসিত অঞ্চল (UT) হোক।'

ফুলবাড়ি: বিজেপি সাংসদ জন বার্লার পরে, এবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। 'ব্যক্তিগত মত, বাংলা ভাগ চায় না বিজেপি', মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তবে এর সমালোচনা করেছে তৃণমূল।

ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, 'আমরা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন চাই। উত্তরবঙ্গ সবসময় অবহেলিত। এখানকার মানুষের জন্য ব্যবস্থা করা প্রয়োজন। সিপিএম সরকার যেমন অবহেলা করেছে, বর্তমান সরকারও ঠিক একই ভাবে অবহেলা করছে। তাই আগামী দিন আমরা চাইছি এখানে কেন্দ্রশাসিত অঞ্চল (UT) হোক।'

উত্তরবঙ্গ, প্রকৃতি যেখানে নিজেকে উজাড় করে দিয়েছে। একদিকে কাঞ্চনজঙ্ঘার বিস্ময়। অন্যদিকে পাহাড়-জঙ্গল ঘেরা ডুয়ার্সের মনমুগ্ধ রূপ। বাঙালির অভিন্ন হৃদয়, এই উত্তরবঙ্গকেই বাংলা থেকে বিভক্ত করার দাবি। 

আর তা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণের পর, এবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য গড়ার দাবিতে সমর্থন জানালেন আরও এক জন প্রতিনিধি। 

 শিখা চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, আমার দলের সাংসদদের মন্তব্য থাকতেই পারে। এটা আমার নিজের বক্তব্য। উত্তরবঙ্গের প্রতিটি মানুষের আলাদা আলাদা বক্তব্য থাকতেই পারে। যদি সরকার এটা না চালাতে পারে, তাহলে সেই জায়গাটা ছেড়ে দিক।

গত শনিবার প্রথম ইস্যুটি তোলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তাঁর দাবিকে সমর্থন জানান মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক। এই পরিস্থিতিতে পৃথক রাজ্যের দাবি নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। 

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, 'বঙ্গভঙ্গের দাবি কেউ করেনি। সবাই বলছে বঞ্চনা হচ্ছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মানুষকে স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চনা করেছেন। তাই ওই সব এলাকার মানুষ বিরোধী দলকে ভোট দিয়েছেন। অধিকারের জন্য। 

পরিবহনমন্ত্রী  ফিরহাদ হাকিম জানিয়েছেন, জঙ্গলমহল, পাহাড়ের মানুষ আমাদের সাথে আছে। বিজেপি বিভ্রান্ত সৃষ্টি করে। বিচ্ছিন্নতাবাদী। সাময়িকভাবে চেষ্টা। বাংলার মানুষ একসঙ্গে থাকতে ভালোবাসি।

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানিয়েছিল বিজেপি সাংসদ জন বার্লা। সেই কারণে বিরুদ্ধে কোচবিহারে ৭টি অভিযোগ দায়ের করে তৃণমূল। তারই প্রেক্ষিতে মামলা রুজু করে দিনহাটা থানার পুলিশ। আলিপুরদুয়ার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে বার্লার সুরে সুর মেলালেন ফালাকাটার বিজেপি বিধায়ক। সব মিলিয়ে, একের পর এক পৃথক রাজ্যের দাবি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget