এক্সপ্লোর

দুমাসেও চার্জশিট নেই, তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিন

কলকাতা: জামিনে মুক্ত তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়।গ্রেফতার করার পর ধৃতকে হেফাজতে চায়নি পুলিশ! নির্ধারিত ৬০ দিনের মধ্যে দিতে পারেনি চার্জশিট!! অনিন্দ্যকাণ্ডে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সোমবার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে বিধাননগর মহকুমা আদালত। এদিন সন্ধে ৬.৪৫ দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান অনিন্দ্য। বেরিয়ে বলেন, অনুগত সৈনিক ছিলাম, আছি, থাকব। ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করিনি। যদিও, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ভুরি ভুরি।এই তৃণমূল কাউন্সিলরকে প্রণামী না দিয়ে একটিও ইট গাঁথা সম্ভব ছিল না। রেহাই ছিল না, সল্টলেকের রিকশাওয়ালা, ছাতুর সরবত বিক্রেতা থেকে ঝুপড়িবাসী, চায়ের দোকানদারদেরও। এক আত্মীয় সল্টলেকে নিজের বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের তোলাবাজির কবলে পড়েন বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরপরই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ জুলাই গ্রেফতার করা হয় অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে এনিয়ে মমতা বলেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা দল, দলের বাইরের কাউন্সিলর এবং প্রশাসনের কাছে একটা সতর্ক বার্তা। যাঁরা ভবিষ্যতে অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ হেফাজতে না চাওয়ায় গ্রেফতারির পর থেকে এতদিন জেল হেফাজতেই ছিলেন বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কিন্তু তারপরেও ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget