এক্সপ্লোর

WB Bypolls: ৭ কেন্দ্রের দ্রুত নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, আলোচনা ইতিবাচক, জানালেন সুদীপ

সংবাদমাধ্যমকে তৃণমূলের প্রতিনিধিরা জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে।

নয়াদিল্লি ও কলকাতা: নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে রাজ্যের ৭টি বিধানসভা আসনে দ্রুত ভোট করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়,  সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দ শেখর রায় সহ তৃণমূলের ৬ জন প্রতিনিধি মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এরপর সংবাদমাধ্যমকে তৃণমূলের প্রতিনিধিরা জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে।

তৃণমূলের প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা অবিলম্বে সাত আসনের ভোট করানোর দাবি জানিয়েছেন। এক্ষেত্রে প্রচারের দিন কম করা হলেও তাঁদের আপত্তি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ কথা বলেছেন। 

তাঁরা কমিশনের কাছে রাজ্যের করোনা পরিস্থিতিও তুলে ধরেছেন। তাঁরা কমিশনকে বলেছেন, গত এপ্রিলে বাংলায় করোনা সংক্রমণের হার ছিল ৩৩ শতাংশ। এখন ওই হার ২ শতাংশরও নিচে রয়েছে। 

তৃণমূলের প্রতিনিধিরা বলেছেন, রাজ্যের মানুষ চায় ৬ মাসের মধ্যে ওই আসনগুলিতে ভোটগ্রহণ করা হোক। তাঁরা বলেছেন, কমিশনের সঙ্গে আলোচনায় হতাশ সই। বরং সদর্থক আলোচনা হয়েছে। জেলাভিত্তিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে কমিশন। 

তৃণমূল নেতারা আরও বলেছেন, তাঁদের দাবির ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা সদর্থক। তাঁরা আরও জানিয়েছেন, রাজ্যসভার ২ আসনের নির্বাচন নিয়ে কোনও কথা হয়নি। 

এদিন, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, রাজ্যসভার ভোট নিয়ে রিপোর্ট চেয়েছিল কমিশন। আমরা বলেছি, রাজ্যসভার ২টি আসনের সঙ্গে উপনির্বাচনেও তৈরি।

উল্লেখ্য, যে সাত আসনে নির্বাচনের দাবি জানানো হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর। ওই আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায়  নির্বাচন স্থগিত হয়ে যায়। এছাডাও উপ নির্বাচন হবে ভবানীপুর, খড়দা, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায়। 

উল্লেখ্য, ছয় মাসের মধ্যে উপনির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। ওই আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি ইতিমধ্যেই হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। যাই হোক, তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া ছয় মাসের মধ্যে তাঁকে বিধানসভায় নির্বাচিত হতে হবে। 
ভবানীপুর আসন থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এর আগে এই আসন থেকেই দুবার নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। ওই আসন থেকে উপনির্বাচনে মমতা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget