এক্সপ্লোর

দলত্যাগ বিরোধী আইন নিয়ে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের; দলের কোর্টে বল ছাড়লেন মুকুল

শনিবার শুভেন্দু অধিকারী বলেছেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব।তৃণমূলে মুকুল রায়ের ঘরওয়াপসির পর শনিবারই দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দল বদলের পর মুকুল রায় বিধায়ক পদেই থাকবেন?নাকি, ইস্তফা দেবেন?


সমীরণ পাল, জয়ন্ত পাল ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ভোটের পর বিজেপি ছেড়ে পুরানো দল তৃণমূলে ফিরে আসতে চেয়ে আবেদন জানিয়েছেন অনেক নেতাই। বিজেপি ছেড়ে ইতিমধ্যেই তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তিনি সদ্যসমাপ্ত নির্বাচনে বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন মুকুল। তৃণমূলের দাবি, আরও কয়েকজন বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই পরিস্থিতিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন।  এ ব্যাপারে দলের কোর্টে বল ঠেললেন মুকুল রায়। দলবদলের জল্পনার মধ্যেই বিক্ষুব্ধদের উদ্দেশে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
শনিবার শুভেন্দু অধিকারী বলেছেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব।তৃণমূলে মুকুল রায়ের ঘরওয়াপসির পর শনিবারই দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দল বদলের পর মুকুল রায় বিধায়ক পদেই থাকবেন?নাকি, ইস্তফা দেবেন?না, দীনেশ ত্রিবেদী বা মানস ভুঁইয়ার আসনে তাঁকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল?
এ নিয়ে জল্পনার মাঝেই রবিবার মুখ খুললেন মুকুল রায়। তবে বিধায়ক পদ ছাড়ার ব্যাপারে বল ঠেলে দিলেন দলের কোর্টে। বললেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। 
বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই, ভোটের আগে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতারা একে একে আবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। পাশাপাশি শাসকদলে ফিরে আসার আর্জি জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন আরও অনেকে।
অন্যদিকে দলে ভাঙন রুখতে সক্রিয় হয়েছে বিজেপিও। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 
পাল্টা শাসকদল মনে করিয়ে দিয়েছে, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েও, বিজেপির মঞ্চে যোগ দিয়েছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী।
দু’পক্ষের এই চাপানউতোরের মাঝেই এদিন ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।  দিলীপ ঘোষ লিখেছেন, দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে, যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে।
পাশাপাশি বিক্ষুব্ধদের উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতির বার্তা, বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যাঁরা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই রাখব না।
যদিও এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এটা নির্বাচনের আগে মনে ছিল না, যখন উনি দলত্যাগীদের নিচ্ছিলেন, তখন মনে ছিল না? আজকে হঠাৎ মনে পড়েছে। এখন ওদের দল ওটা কিভাবে সামলাবেন, দল কি করে বাংলায় টেকাবেন? ওরাই ঠিক করুক।
সব মিলিয়ে ভোটপরবর্তী দলবদল ঘিরে রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠেছে, তা এখনই থামার কোনও লক্ষ্মণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget